মা হলেন আইএস-এ যাওয়া বাঙালি তরুণী শামীমা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২২ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পাড়ি জমানো শামীমা বেগম মা হলেন।
শামীমা নিজেই জানিয়েছেন, তিনি একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন।
১৯ বছর বয়সী শামীমা স্কাই নিউজকে বলেন, আমি যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি, সে জন্য আমার প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়া উচিত।
সিরিয়ায় পাড়ি জমিয়ে ভুল করেছেন কি না, এমন প্রশ্নে শামীমা বলেন, একদিক থেকে বললে, হ্যাঁ। তবে এ জন্য আমি অনুতপ্ত নই। কারণ, এটি ব্যক্তি হিসেবে আমাকে বদলে দিয়েছে।
শামীমার পরিবারের এক আইনজীবী রেডিও ফোর’কে বলেন, তাঁরা খুবই আনন্দিত যে শামীমা সুস্থভাবে একটি সন্তানের জন্ম দিয়েছেন। শামীমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। তাঁরা শামীমাকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে চান।
চার বছর আগে মাত্র ১৫ বছর বয়সে সিরিয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী শামীমা। বাংলাদেশি পরিবারের সন্তান শামীমার সঙ্গে ছিলেন আরও দুজন — আমিরা আবাসি ও খাদিজা সুলতানা।
যুক্তরাজ্যের দৈনিক টাইমসের সাংবাদিক অ্যান্থনি লয়েড সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলীয় এক শরণার্থীশিবিরে সাক্ষাৎ পান শামীমার। তখন শামীমা তাঁকে বলেছিলেন, তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা। আগে অপুষ্টিসহ বিভিন্ন রোগে ভুগে তাঁর দুই সন্তান মারা গেছে। অনাগত সন্তানকে বাঁচিয়ে রাখতে যুক্তরাজ্যে ফিরতে চান তিনি।
ছেলেসন্তান জন্মের পর শামীমা বলেন, আগেও তাঁর সন্তান হয়েছিল। তাদের সঙ্গে তাঁর ভালো সময় কেটেছিল। তবে এখন পরিস্থিতি কঠিন হয়ে গেছে। তিনি আর নিতে পারছেন না।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুক্তরাজ্যের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব দাবি না করেন, তবে তাঁকে দেশে ফিরে আসতে দিতে তারা বাধ্য। তবে শামীমাকে যুক্তরাজ্যে ফিরে আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিবিসি।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










