মিশরে হাজারো বছরের কফিন উত্তোলন, রহস্যের গন্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৫ ২১ সেপ্টেম্বর ২০২০
মিশরে প্রাচীন এক কবরস্থান থেকে আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে কবর দেয়া ২৭টি কফিন উত্তোলন করা হয়েছে। দেশটির রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা এলাকার পবিত্র স্থানে এগুলো খুঁজে পাওয়া যায়। সেখানে সদ্য সন্ধান পাওয়া কূপের ভেতরে কফিনগুলো পাথরের তৈরি।
মিশরীয় কর্মকর্তারা বলছেন, চলতি মাসের শুরুর দিকে ১৩টি কফিন তোলা হয়। পরে আরো ১৪টি কফিন মাটির নিচ থেকে উঠানো হয়েছে। এদেশে এত সংখ্যক কফিন এর আগে খুব কম তোলা হয়েছে।
কফিনগুলো কাঠের তৈরি, গায়ে নানা রঙ দিয়ে নকশা আঁকা রয়েছে। এগুলোর সঙ্গে ছোট ছোট মমিও রয়েছে। এ সমাধিক্ষেত্রে তিন হাজার বছর ধরে মৃতদেহ কবর দেয়া হতো। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা।
মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক গবেষণায় দেখা গেছে এসব কফিন পুরোপুরি বন্ধ। কবর দেয়ার পর এগুলো কখনো খোলা হয়নি।
পুরাতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ আল-আনানি কফিনগুলো পাওয়ার ঘোষণা দিতে বিলম্ব করেছেন। নিজে ওই কবরস্থানটি পরিদর্শন করার পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান তিনি।
প্রত্নতত্ত্ববিদরা ৩৬ ফুট গভীরে নেমে এসব কফিন উপরে নিয়ে আসেন। তারা জানিয়েছেন, কাজটি সহজ ছিল না। সাক্কারা কবরস্থানে খননকাজ এখনো চলছে। এসব কফিনের বিষয়ে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এসব কফিনে কবে, কাদের কবর দেয়া হয়েছে, কেন এগুলো খোলা হয়নি- এসব প্রশ্ন ঘিরে রহস্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এখন তা ভেদ করার চেষ্টা করছেন।
মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতে কফিনগুলোর রহস্য ভেদ করার পর তা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
একইসঙ্গে কূপের ভেতর থেকে পুরাতাত্ত্বিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেগুলোও খুব সুন্দর নকশা করে তৈরি, গায়ে রঙ করা। এর আগে ২০১৮ সালের নভেম্বরে সাক্কারার স্টেপ পিরামিডের কাছে মমি করা কিছু প্রাণীর সন্ধান পাওয়া যায়। সেগুলোর মধ্যে রয়েছে বিড়াল, কুমির, গোখরা সাপ ও পাখি।
কায়রো থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে সাক্কারা। প্রাচীন মিশরের রাজধানী মেমফিসের লোকজন এলাকাটিকে কবরস্থান হিসেবে ব্যবহার করতো। পর্যটন শিল্প চাঙ্গা করতে দেশটিতে সম্প্রতি এ ধরনের পুরাকীর্তি খুঁজে বের করার ওপর জোর দিয়েছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

