যুদ্ধে প্রস্তুত পাক সেনাবাহিনী
মোদীকে হুঁশিয়ারি ইমরানের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ১৫ আগস্ট ২০১৯
প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান থেকে বিলাবল ভুট্টো বা শাহবাজ় শরিফের মতো বিরোধী নেতারাও স্বাধীনতা দিবসের দিনের কাশ্মীর দিবসে ‘নির্যাতিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর’ ডাক দিলেন।
পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে আইনসভায় এ দিন বিশেষ অধিবেশনের ব্যবস্থা করে ইমরান দাবি করলেন, ভারত সামরিক অভিযান চালিয়ে কাশ্মীরের এই অংশ দখল করার পরিকল্পনা করছে।
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘শুধু কাশ্মীরে না থেমে তাদের লক্ষ্য পাকিস্তান দখল! ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আমার বার্তা — তোমরা এগোলে ভুল করবে। কারণ তোমাদের প্রতিটা ইটের জবাব আমরা পাথরে দেব। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব!’’
সেনাপ্রধান কামার জাভেদ বাজ়ওয়ার বিবৃতি — ‘১৯৪৭-এর একটি কাগজের টুকরোয় (রাজা হরি সিংহের সঙ্গে দিল্লির চুক্তি) কাশ্মীরের বাস্তবতা বদলে যায়নি, এখনকার পদক্ষেপেও বদলাবে না, ভবিষ্যতেও নয়। কাশ্মীর নিয়ে সমঝোতার জায়গা নেই।’
আন্তর্জাতিক মহলের নজর টানতেই যে পাক অধিকৃত কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশন, তা খোলসা করে ইমরান বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানাচ্ছি, কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনার জন্য এখনই বিশেষ অধিবেশন ডাকা হোক!’’
ভারতের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে ইমরান দাবি করেন — ‘‘৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেয়াটা মোদীর কৌশলগত কেলেঙ্কারি। শেষ তাসটি আগেই খেলে ফেলেছেন মোদী। কাশ্মীর সমস্যাকে এত দিন আন্তর্জাতিক মঞ্চ থেকে আড়ালে রাখার চেষ্টা করে এসেছে দিল্লি।
কিন্তু মোদীর এই পদক্ষেপে গোটা দুনিয়ার নজরে চলে এল কাশ্মীরিদের সমস্যা। কাশ্মীরি ভাই-বোনেদের আশ্বস্ত করছি, আন্তর্জাতিক মঞ্চে তাঁদের দূত হয়ে কাজ করে যাব আমি।’’
জম্মুতে বিজেপির তরফে পাল্টা বলা হয়েছে, ‘‘পাকিস্তান যেন কংগ্রেসের সুরে কথা বলছে!
কংগ্রেস এর ব্যাখ্যা দিক।’’
আযাদ কাশ্মীর পরিদর্শনে গিয়ে ইমরান খান বলেন, আমাদের তথ্যমতে - পুলওয়ামা হামলার পরে বালাকোটে তারা যেমন পদক্ষেপ নিয়েছিল, তার চেয়ে বেশি ভয়াবহ পরিকল্পনা নিয়েছে এখন। দখলীকৃত কাশ্মীর থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে দিতে তারা এখন আজাদ কাশ্মীরের দিকে নজর বাড়াতে চায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ইমরান খান স্পষ্ট জানিয়ে দেন, আপনার জন্য এটা আমার বার্তা : আপনি অ্যাকশনে যেতে পারেন এবং এর প্রতিটিরই পাল্টা জবাব দেয়া হবে। সেনাবাহিনী প্রস্তুত। শুধু সেনাবাহিনীই নয়, পুরো জাতি সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে ...।
ইমরানের থেকে এগিয়ে থাকতে সোমবার মুজফ্ফরাবাদে ঈদ পালন করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো। ইমরান কাশ্মীর সমস্যাকে যথোচিত গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
বেনজির ভুট্টোর ছেলে বলেন, ‘‘অন্য সব বিষয়ে মতভেদ থাকলেও কাশ্মীর নিয়ে আমরা সরকারের পাশে আছি, দরকারে যৌথ বিবৃতিও প্রকাশ করব।’’
বুধবার স্বাধীনতা দিবসের টুইট বার্তাতেও বিলাবল এবং পাকিস্তান মুসলিম লিগের নেতা শাহবাজ় শরিফ জানাতে ভোলেননি, ‘কাশ্মীরি ভাইদের লড়াইয়ে’পাশে আছেন।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






