ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১১ ১৬ মে ২০২৪
আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার বা আম পাড়ার সময়সীমা। আম পরিপক্ক হলেই আমচাষিরা গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আমচাষি, কৃষি বিভাগ, ব্যবসায়ী, গবেষকদের পরামর্শে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের প্রস্তুতিমূলক সভায় আমচাষিদের দাবির পরিপ্রেক্ষিতে এবং গবেষক ও কৃষি বিভাগের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে গাছে পাকা আম দেখা দিলেই বা পরিপক্ক হলেই তা বাজারজাত করতে পারবেন আমচাষিরা। দেশের অন্যান্য জেলার তুলনায় দেরিতে আম পাকা ও সাম্প্রতিক আবহাওয়া পরিবর্তনের কারণে এবারও ক্যালেন্ডার রাখা হচ্ছে না।
আমচাষিরা বলছেন, হঠাৎ করেই তীব্র তাপপ্রবাহ ও অতিবৃষ্টি-অনাবৃষ্টির কারণে আম আগে-পরে পরিপক্ক হচ্ছে। তাই আম পাড়ার সময় বেঁধে দিলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। এ সিদ্ধান্তে খুশি জেলার আমচাষি ও রফতানিকারকরা।
উদ্যোক্তা ও আম রফতানিকারক ইসমাইল খান শামীম বলেন, ‘সারা দেশের মধ্যে সবচেয়ে পরে বাজারে আসে চাঁপাইনবাবগঞ্জের আম। এমনিতেই বেশি দাম পায় এখানকার কৃষকরা। তাই বাজারে আমে সয়লাব থাকা অবস্থায় আগাম আম পাড়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমাদের দাবি ছিল, যাতে কোনো ধরনের সময়সীমা নির্ধারণ না করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের এই সময়ে আম পাড়ার নির্ধারিত সময় বেঁধে দিলে বাজারজাত করতে অসদুপায় অবলম্বন করে অনেকেই। তাই তা রোধ করতে ও নায্যমূল্য নিশ্চিতে ম্যাংগো ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত। জেলার আমচাষিরা এমনিতেই পরিপক্ব না হলে আম পাড়ে না, তাই এখানে আলাদাভাবে ক্যালেন্ডারের দরকার নাই।’
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান বলেন, ‘আবহাওয়ার কারণে আগে পরে আম পেকে যাচ্ছে স্বল্প সময়ের মধ্যেই। একই কারণে চলতি মৌসুমে আমের ফলন কম হলেও সাইজ বড় হবে। আগামীতে বৃষ্টি পেলে আরও বড় সাইজ হবে। অন্যদিকে, ফলন কম ও ম্যাংগো ক্যালেন্ডার না থাকায় দামের দিক থেকেও ভালো পাবেন কৃষকরা।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কর্মাশিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস জানান, আগামী ১০ জুন থেকে চালু হয়ে যতদিন আম পরিবহন করবেন চাষি ও ব্যবসায়ীরা, ততদিন ম্যাংগো স্পেশাল ট্রেন চলবে। কম খরচে নিরাপদে আম পরিবহনের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। আগামীতে বাগান থেকে গ্রাহকের হাতে পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার কুলি ও বুকিংকারীদের সিন্ডিকেট থাকবে না বলে তিনি আশ্বাস দেন।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু








