রাজধানীতে ৯ বাসে আগুন, নিরাপত্তা জোরদার, আটক ১০
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৫ ১২ নভেম্বর ২০২০
রাজধানীতে হঠাৎ করে ৯টি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার উদ্দেশেই সরকারি বাস এবং রাস্তায় চলাচল করা যানবাহনে আগুন দেয়া হয়েছে। এমনটাই মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টার মধ্যে প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, কাঁটাবন মোড়, শাহজাহানপুর, নয়াপল্টন, ভাটারা প্রগতি সরণী কোকাকোলা মোড় এবং মতিঝিলের পূর্বালী পেট্রোল পাম্প এলাকায় বাসে আগুন দেয়া হয়।
দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় এসব বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। কাঁটাবনে আগুন দেয়া বাসটি পুরোপুরি পুড়ে গেছে। অন্যগুলো পুড়েছে আংশিক। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী বেসে উঠে বাসের পেছনে আগুন ধরিয়ে দ্রুত নেমে যায় দুর্বৃত্তরা।
অগ্নিকাণ্ডের পরপরই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক প্লাটুন পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়। আশেপাশের সড়ক ও গলিতেও রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।
বাসে আগুন দেয়ার পরই নয়াপল্টন বিএনপি অফিসের সামনে থেকে ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তবে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার জামিল হাসান বলেন, বিএনপি অফিসের সামনে থেকে নয়। গাড়ি পোড়ানোর অভিযোগে তাদেরকে আশপাশ এলাকা থেকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে উত্তরা থেকে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে এগুলো পূর্ব পরিকল্পিত। নিঃসন্দেহে সহিংসতার উদ্দেশেই পার্কিং করা সরকারি যানবাহনে এবং রাস্তায় চলমান গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা-১৮ আসনে চলমান উপনির্বাচনকে কেন্দ্র করে একযোগে বাসে আগুন দেয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএনপি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান সম্পর্কে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানীর কয়েকটি জায়গায় প্রায় একযোগে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা এখানে অবস্থান নিয়েছি।
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- হাঁসের মাংসের উপকারিতা কত?
















