রেলের লোকবল ৭০ হাজার থেকে কমে ২৭ হাজারে দাঁড়িয়েছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ১৩ ডিসেম্বর ২০১৯
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, লোকবল সংকটের কারণে সারাদেশে ১০৪টি রেলস্টেশন বন্ধ রয়েছে। সত্তরের দশকে রেলের লোকবল ছিল ৭০ হাজারের উপরে। কমতে কমতে এখন তা দাঁড়িয়েছে ২৭ হাজারে। যার কারণে বন্ধ করে দেয়া হয়েছে শতাধিক রেলস্টেশন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নর্থবেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, রেলের নাজুক অবস্থা দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ব্রডগেজ ও ডুয়েল গেজ লাইন বৃদ্ধি করা হচ্ছে। সেই সঙ্গে যুক্ত করা হচ্ছে দ্রুতগতির ট্রেনও। যার ফলে মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সম্ভব হবে। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তরবঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের রেলের ওপরে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার দূরত্ব আগের চেয়ে অনেক কমে এসেছে।
উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আগে ১১টি ট্রেন দৈনিক আপ-ডাউন করতো। সেখানে এখন ২১টি ট্রেন আপ-ডাউন করে। কিন্তু রেল লাইন বৃদ্ধি পায়নি। শুধু টঙ্গী থেকে ঈশ্বরদী পর্যন্ত একটি রেললাইন ব্যবহার করতে হচ্ছে। সেখানে অন্যান্য ট্রেনও চলাচল করে। এ কারণেই উত্তরাঞ্চলের ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটে।
এতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামান কামাল, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান।
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মোদাব্বের হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


