লকডাউন কোনো সমাধান নয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৯ ৫ আগস্ট ২০২১
লকডাউন কি কোনো সমাধান? নাকি অন্য উপায় ভাবা যেত? লকডাউন অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, এসব বিষয়ে কথা বলেছেন জাপান–বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার প্রেসিডেন্ট আবদুল হক।
লকডাউন কীভাবে মোকাবিলা করছেন ব্যবসায়ীরা?
আবদুল হক: একটা ভয়াবহ অবস্থা চলছে এখন। যদিও ব্যবসায়ীরা ব্যবসা করে চেষ্টা করছে টিকে থাকার জন্য। প্রকৃত ব্যবসায়ী বিশেষ করে উৎপাদন, সেবা, এসএমই খাতের তারা একটা কঠিন সময় পার করছে।
প্রায় এক বছর চার মাসের মধ্যে তারা সবাই রীতিমতো সংগ্রাম করছে। প্রতিকূল অবস্থার ভেতরও চট্টগ্রাম কাস্টমস প্রবৃদ্ধি দেখিয়েছে। প্রায় ১৭ শতাংশের মতো প্রবৃদ্ধি। এতে প্রমাণিত হয় যে ব্যবসায়ীরা সুযোগ পেলেই চেষ্টা করে ব্যবসাটাকে সচল রাখতে।
লকডাউন না দিয়ে তো উপায় ছিল না সরকারের?
আবদুল হক: সরকার হয়তো যথার্থ কারণেই কঠিন লকডাউন দিয়েছে। সংক্রমণ যেভাবে বাড়ছে, হয়তো এর বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে পারে। বৈজ্ঞানিক সমাধান ছিল বড় রকমের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া এবং টিকাদান কর্মসূচিকে আরও অন্তর্ভুক্তিমূলক করা যেত।
কিন্তু অর্থনীতি বসে যাচ্ছে। একটা বিশাল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ছে। যারা স্বল্প আয়ের মানুষ, দিন আনে দিন খায় কিংবা কাজ করে খায়, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী, সেবা খাত–তাদের তো এখন না খেয়ে মরার উপক্রম। আমি মনে করি, সীমিত আকারে সবকিছুই চালু রাখা যেত। এভাবে পুরো লকডাউন কোনো সমাধান নয়। এটা ভয়ংকর।
সরকার মৃত্যুর হার যথাযথভাবে কমানোর চেষ্টা করছে। কিন্তু এর বৈজ্ঞানিক পদ্ধতি দরকার ছিল। কীভাবে ব্যাপকহারে টিকা দেওয়া যায়, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা আরও কীভাবে নিশ্চিত করা যায়। এখন যেভাবে করা হয়েছে, তাতে অর্থনীতি অকার্যকর হয়ে যাবে।
লকডাউনে নীতিগত কোনো দুর্বলতা দেখছেন?
আবদুল হক: ব্যক্তিগতভাবে আমি চরম এক হতাশার মধ্যে আছি। আমার ধারণা, গোটা জাতিই এ হতাশায় ভুগছে। পুরো বিষয়টাকে যদি বিবেচনায় নেন, তাহলে নীতির জায়গায় যে মারাত্মক দুর্বলতাগুলো আছে, সেটা ধরতে পারবেন। এটা শুধু এক জায়গায় নয়; নীতির জন্য যথাযথ ফোরামগুলো নেই।
স্টেকহোল্ডাররা সচল নয়। সব মিলিয়ে নীতির জায়গায় দৈন্য ও ভঙ্গুরতা আছে। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা হয়তো সরকারকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু অর্থনীতির জন্য আরও সচেতন হয়ে যে চিন্তা করা দরকার ছিল।
সরকারি সেবা বা সহায়তা নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
আবদুল হক: সার্বিকভাবে জবাবদিহির ঘাটতি রয়েছে। অনেক কর্মকর্তা বেনামে ব্যবসা করছে। তারাই টেন্ডার করে, তারাই সাপ্লাই করে। ব্যবসায়ী ও উদ্যোক্তারা ক্রমেই হারিয়ে যাচ্ছে। ভয়াবহ বিষয়।
এক টাকার জিনিস এক শ টাকায় কিনছে। বড়রা সহায়তা পেয়েছে কিন্তু ছোটরা কীভাবে বাঁচবে? কৃষক বা শ্রমিক কি পাচ্ছে? পোশাক খাতে দিয়েছে, এটাকে স্বাগত জানাই। কিন্তু সার্বিকভাবে তো পৌঁছাচ্ছে না।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

