লঞ্চ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৯ ১৩ এপ্রিল ২০২৪
রাজধানীর সদরঘাটে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে দুই লঞ্চের পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতেই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে স্বজনদের কাছে। ঘটনার পরদিন থেকে সদরঘাট টার্মিনালে যাত্রীদের মাঝে ছিল আতঙ্কের ছাপ।
সদরঘাট লঞ্চ টার্মিনালের কোলাহল দেখে বোঝার উপায় নেই ২ লঞ্চের যাত্রী তোলার প্রতিযোগিতার বলি হয়েছিল ৫টি প্রাণ। পন্টুন থেকে মুছে ফেলা হয়েছে রক্তের ছাপ। সরিয়ে নেয়া হয়েছে অভিযুক্ত লঞ্চ দুটি। নেই দুর্ঘটনার কোনো চিহ্ন। তবুও যাত্রা ঘিরে মানুষের মনে ভয় আর উৎকণ্ঠা।
এক যাত্রী বলেন, লঞ্চের দড়ি ছিঁড়ে মানুষ মারা যাবে কেন? এটাকে আমার কাছে স্বাভাবিক মনে হয় না। আরেক যাত্রী বলেন, গতকালের দুর্ঘটনার জন্য সবার মনে আতঙ্ক বিরাজ করছে। তবু বাড়ি যেতে হবে। পরিবার নিয়ে লঞ্চেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বৃহস্পতিবারের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগে থেকেই পল্টুনে সারিবদ্ধভাবে বাধা ছিল লঞ্চ। জায়গা না থাকলেও তাশরিফ-৪ এর পাশ দিয়ে জোর করে প্রবেশ করছে ফারহান-৬। লঞ্চটির চাপে ছিঁড়ে যায় দড়ি। প্রচণ্ড জোরে আঘাত করে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর। এতেই ঘটে হতাহতের ঘটনা।
এই ঘটনায় অবহেলাজনিত হত্যা মামলায় দুটি লঞ্চের মাস্টার এবং ম্যানেজারসহ ৫ জনকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ’র পরিচালক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দায়ী কে বোঝা গেলেও তদন্তে উঠে আসবে সবকিছু।
তিনি বলেন, ১১ নং পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ এবং এমভি পূবালী-১ লঞ্চ বাঁধা ছিল। দুটির মাঝখান দিয়ে ফারহান ঢুকানো হয়। নিজ দায়িত্বেই এটা করেছে তারা। তাতে এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। ফলে পাঁচ যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়।
রফিকুল ইসলাম আরও বলেন, লঞ্চ মালিক কর্তৃপক্ষ ইচ্ছা করলেই পার্কিংয়ে আসতে পারবে না। আমাদের তা জানাতে হবে। তাহলে আমরা জায়গা করে দেবো। লঞ্চ বেঁধে রাখার রশিটা যাতে আরও শক্ত থাকে, সেই ব্যবস্থা করতে হবে। সেটা আরও কঠোরভাবে মনিটরিং করা লাগবে।
লঞ্চের দড়ি ছেঁড়ার দৃশ্য আগে ঘটলেও হতাহতের ঘটনা এবারই প্রথম। যাত্রীরা বলছেন, কোনো দুর্ঘটনা ঘটার পরে দেখভাল আর সচেতনতা বৃদ্ধি না করে বছরব্যাপী নজরদারি চালালে হতাহতের ঘটনা কমে আসবে অনেকাংশে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী