লিবিয়ায় বাংলাদেশিকে নির্যাতন, ২৫ লাখ টাকা আদায় (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৬ ১ সেপ্টেম্বর ২০১৯
লিবিয়া, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশি রায়হান ভূঁইয়া জনিকে (২০) অপহরণের পর অমানবিক নির্যাতন করেছে দুর্বৃত্তরা। এর পর এ নির্যাতনের ভিডিও দেশে পাঠিয়ে স্বজনদের কাছ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
রায়হান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তার বাবা দক্ষিণ ইউনিয়নের যুবলীগ নেতা।
স্বজদের অভিযোগ, রায়হানকে ৩ মাস আগে অপহরণের পর অমানসিক নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠায় অপহরণকারীরা। পরে দফায় দফায় ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে লিবিয়ায় থাকা ওই প্রভাবশালী প্রতারক চক্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়হান ভাগ্যবদলের আশায় ২০১৮ সালের অক্টোবরে স্বপ্নের দেশ স্পেন যাবেন বলে লিবিয়ায় পাড়ি জমান। চলতি বছরের জুনে সেখান থেকে তিনি অপহরণ হন। দীর্ঘ ৩ মাস আটক রেখে তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। অপহরণকারী চক্র নির্যাতনের সেই ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পরিবারের স্বজনদের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে।
ভিডিও দেখে অপহরণকারী চক্রের নির্যাতন স্বজনরা সহ্য করতে না পেরে সর্বস্ব বিক্রি করে। পরে কয়েক দফায় দেশে ও বিদেশে চক্রের সক্রিয় সদস্যদের কাছে পাঠায় ২৫ লাখ টাকা। তবে এখনও জনিকে কাছে পাননি স্বজনরা।
সম্প্রতি লিবিয়ার সেনাবাহিনী জনিকে উদ্ধার করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাছে পাঠান। এখন তিনি অসুস্থ। স্বাভাবিক চলাচলের শক্তি নেই তার। চোখেমুখে ভয়ের ছাপ আর নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে শরীর।
জনির বাবা শাহনেওয়াজ বলেন, আমার ছেলেকে স্পেন পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রাখে দালাল চক্র। একাধিকবার বিভিন্ন অঙ্কে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে তারা। চক্রটির অমানসিক নির্যাতনে সন্তানকে হারানোর ভয়ে এবং বুকে ফিরে পাওয়ার আশায় আমার সহায় সম্বল বিক্রি করে মুক্তিপণের টাকা দিয়ে অপহরণকারীর জিম্মিদশা থেকে মুক্ত করি। এখন কবে আমার মানিককে বুকে ফিরে পাব সে আশায় পথ চেয়ে আছি।
খোঁজ নিয়ে জানা যায়, স্পেন কিংবা ইতালিসহ ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমায় ব্রাহ্মণবাড়িয়ার শত শত যুবক। কিন্তু স্বপ্নের দেশে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছে ওই সব অসহায় পরিবার।
ইউরোপে পৌঁছে দেয়ার কথা বলে লিবিয়াতে যুবকদের জিম্মি করে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দালালদের জিম্মিদশায় আটক থাকা ব্রাহ্মণবাড়িয়ার যুবকদের অনেকেই টাকার বিনিময়ে মুক্তি পেয়ে ফেরত আসছেন দেশে।
ভুক্তভোগীর একাধিক পরিবারের অভিযোগ, কতিপয় দালাল চক্র অল্প টাকায় ইতালি, স্পেন পাঠানোর কথা বলে লিবিয়ায় পৌঁছানোর পর যুবকদের জিম্মি করে শারীরিক নির্যাতন করে। তাদের পরিবারের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করে।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



