শাহবাগে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৮ ৫ মার্চ ২০২২
রাজধানীর শাহবাগের ফুলের দোকানসংলগ্ন ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ তাঁকে জড়িয়ে ধরেন সাদ্দাম হোসেন নামের ভবঘুরে এক ব্যক্তি। এ সময় ওই ছাত্রীর পেছনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ঘটনাটি দেখে সাদ্দামকে আটক করেন ওই ছাত্র। পরে অন্য পথচারীরাও এগিয়ে আসেন। সাদ্দামকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রী শাহবাগ থানায় মামলা করেছেন।
শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই তরুণী ঢাকার একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। অভিযুক্ত ওই ব্যক্তিকে প্রথমে আটক করা ছাত্র হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল আমিন বলেন, ‘শাহবাগ মোড়ের ফুটপাত দিয়ে হাঁটছিলাম। দুটি মেয়ে আমার সামনে হাঁটছিলেন। পেছন থেকে আমি দেখছিলাম, দুজনের মাঝখানে ওই ব্যক্তি (সাদ্দাম) ঢুকে পড়েন। লোকটি সম্ভবত আগে থেকেই মেয়ে দুটিকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তি ওই দুজনের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। এটি দেখতে পেয়ে আমি ও অন্য মেয়েটি মিলে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। সরাতে সক্ষমও হই। তখন অন্য পথচারীরাও সেখানে ছুটে আসেন। ক্ষুব্ধ পথচারীরা ওই ব্যক্তিকে চড়থাপ্পড় দেন। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’
এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী শাহবাগ থানায় মামলা করেছেন। তিনি বলেন, ‘সকালে শাহবাগ মোড় দিয়ে হেঁটে যাওয়ার সময় সাদ্দাম নামের ওই ব্যক্তি আমাকে পেছন দিক থেকে এসে জড়িয়ে ধরে এবং উত্যক্ত করে। আমি চিৎকার দিলে পথচারীরা ছুটে এসে তাকে আটক করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দুপুরের দিকে আমি থানায় অভিযোগ করি।’
শাহবাগ থানার এক উপপরিদর্শক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন নামের ওই ব্যক্তি বলেছেন, তিনি মুঠোফোন ছিনতাই করার জন্য ওই ছাত্রীকে জড়িয়ে ধরেছিলেন। তবে ওই ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন। তিনি মূলত ভবঘুরে ও মাদকাসক্ত। সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকায় তিনি ঘুরে বেড়ান। মাদক বিক্রির সঙ্গেও তিনি সংশ্লিষ্ট।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বলেছেন, এ ঘটনায় ওই ছাত্রী অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী