শিগগিরই মানুষকে ‘ধরে ফেলবে’ কোয়ান্টাম প্রযুক্তির রোবট
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৫০ ৫ ডিসেম্বর ২০২৪
কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় ঘটালে শিগগিরই মানুষের মতো সক্ষমতাওয়ালা রোবটের দেখা মিলবে, এমনই দাবি করেছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল।
সম্প্রতি পরবর্তী প্রজন্মের কম্পিউটিং ও মেকানিকাল নকশায় যে অগ্রগতি দেখা গেছে, তা নিয়ে নতুন একটি গবেষণাপত্র লিখেছেন এ বিজ্ঞানীরা। তাদের দাবি, শিগগিরই ‘কোয়ান্টাম রোবটিক্স’-এর মতো নতুন খাত আবির্ভূত হবে, যা প্রচলিত রোবটিক্সের বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“কোয়ান্টাম গণনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা দুটিই এমন যুগান্তকারী প্রযুক্তি হিসাবে দেখা হচ্ছে, যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে পাল্টে দেবে। আর এ দুই প্রযুক্তির সমন্বয়ে রোমাঞ্চকর কম্পিউটিং সক্ষমতা এবং মানব-স্তরের বুদ্ধিমত্তা তৈরির সম্ভাবনা আছে,” ‘কোয়ান্টাম রোবটিক্স: এ রিভিউ অফ ইমার্জিং ট্রেন্ডস’ শীর্ষক নতুন এক গবেষণাপত্রে লিখেছেন গবেষকরা।
“এ দুই প্রযুক্তি মেলালে সম্ভবত সবচেয়ে উপযুক্ত ফলাফল মিলবে রোবটিক্স খাতে। এমনকি এতে করে এমন উন্নত রোবটও তৈরি করা যেতে পারে, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিভিন্ন উৎস থেকে নিয়ন্ত্রিত হবে।”
কোয়ান্টাম কম্পিউটিংয়ের ধারণাটি বেশ কয়েক দশক পুরোনো হলেও কেবল সাম্প্রতিক বছরগুলোতেই এর থেকে কার্যকরী মেশিন তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
কোয়ান্টাম পদার্থবিদ্যার অদ্ভুত বৈশিষ্ট্যের সুযোগ নিয়ে হালের শীর্ষস্থানীয় সুপারকম্পিউটারের চেয়েও শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরির সম্ভাবনা আছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
এগুলো কাজ করে প্রচলিত বাইনারি ‘বিট’-এর জায়গায় কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে। ডিজিটাল ডেটা সংরক্ষণ ও স্থানান্তরের জন্য যেখানে ব্যবহার করা হয় ‘ওয়ান’ ও ‘জিরো’, কোয়ান্টাম ব্যবস্থায় যেগুলো একইসঙ্গে চলমান থাকতে ‘সুপারপজিশন’ নামে পরিচিত পদ্ধতি ব্যবহৃত হয়।
এর মানে, কিউবিট একইসঙ্গে ‘ওয়ান’ ও ‘জিরো’ উভয়ের কাজ করতে পারে। ফলে, এ ব্যবস্থায় প্রতিটি কিউবিট যোগ করলে এদের সক্ষমতা প্রচলিত বিভিন্ন কম্পিউটারকেও ছাড়িয়ে যাবে।
গবেষকরা বলেছেন, কোয়ান্টাম রোবট তৈরির আগে এ প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
বেশিরভাগ শীর্ষ প্রযুক্তি কোম্পানি ও গোটা বিশ্বের বিভিন্ন সরকার এরইমধ্যে কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় পরিসরে বিনিয়োগ করছে। তবে, এদের সমন্বিত করার ক্ষেত্রে বড় পরিসরে কোনো প্রচেষ্টা এখনও দেখা যায়নি।
“কোয়ান্টাম তথ্য ও কোয়ান্টাম নিয়ন্ত্রণের বিভিন্ন তত্ত্ব ধীরে ধীরে পরিপক্ক হচ্ছে, যেখানে ‘কিউবট’ আদৌ আসবে কি না, তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, এটা কবে নাগাদ আসবে।”
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



