শীতকালে বিয়ে বেশি হয় কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৩ ১৮ ডিসেম্বর ২০২৩
শীতের মৌসুম এলেই দুই-চারটা বিয়ের দাওয়াত পান না, এদেশে এমন মানুষ খুব কমই আছেন। এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নব বিবাহিত কাপলের ছবি বছরের এই সময়েই বেশি দেখতে পাবেন। তাদের শুভেচ্ছা, শুভকামনা জানানোর ফাঁকে কখনো কি ভেবে দেখেছেন, কেন শীতকাল এলেই বিয়ের ধুম পড়ে যায়। শীতের কিন্তু আরেকটি নামও আছে, এই মৌসুমকে বিয়ের মৌসুমও বলা হয়। একটা মৌসুমের আরেক নাম কেন বিয়ের মৌসুম হবে, নিশ্চয়ই এর নেপথ্যে অনেক কারণ রয়েছে।
বছরের শেষ কিংবা শুরু
বছরের শুরুতে মানুষ নিজেকে আয়নায় আরেকবার দেখে। পুরো বছরের বাকি কাজগুলো এসময় দ্রুত শেষ করতে চায়। যেহেতু ডিসেম্বরের দিকেই শীতের শুরু, তাই এসময় মানুষ নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য বিয়ের বন্ধনে জড়ায়। আবার জানুয়ারি মাসেও থাকে শীত। এসময় বছরের শুরু। যে কারণে নতুন বছরে মানুষ নিজেকে নতুন সম্পর্কে দেখতে চায়। ফলে বছরের শুরুতেই সিঙ্গেলের খাতা থেকে নিজের নামটা কাটিয়ে নেয়। দু’জন মিলে যে নতুন জীবন, তার শুরুটা নতুন বছরের শুরুতেই করতে চায় বেশিরভাগ মানুষ।
ছুটি
বছর শেষে অনেক প্রতিষ্ঠান থেকে ছুটি মেলে। বিশেষ করে স্কুলগুলোতে। বেশিরভাগ আত্মীয়-পরিজনের সন্তান স্কুলগামী থাকে। যে কারণে বছরের মাঝামাঝি বা অন্যান্য সময়ে বিয়ের আয়োজন করলে সবাই উপস্থিত হতে পারে না। এসময় যেহেতু ছুটি থাকে তাই সবার উপস্থিতি অনেকটা সহজ হয়ে যায়। আর এ কারণেই ডিসেম্বরে বেশিরভাগ বিয়ের আয়োজন করা হয়।
খাবার
বিয়ে মানেই নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। গরমে বিয়ের আয়োজন করলে অনেক সময় দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। আবার কারও কারও ক্ষেত্রে একটু ভারী খাবার খেলেই গরমের কারণে হজমে সমস্যা হয়। সবকিছু মিলিয়ে আরাম করে খাওয়া মুশকিল হয়ে পড়ে। এর বদলে শীতে যত খুশি খাবারের আয়োজন করুন, দ্রুত নষ্ট হওয়ার ভয় নেই। আবার এসময় একটু বেশি খেয়ে ফেললেও হজম নিয়ে সমস্যায় পড়তে হবে না। শীতে বিয়ের আয়োজন বেশি হওয়ার এটিও একটি কারণ।
সাজ
শীতের সময়ে যত খুশি সাজুন, নষ্ট হওয়ার ভয় নেই। এটি মন ভরে সাজগোজ করারও মৌসুম, যেখানে গরমের সময়ে হালকা সাজলেও একটু পরে ঘেমে সব নষ্ট হয়ে যায়। কিন্তু শীতে ভারী সাজলেও তা সারাদিনে নষ্ট হবে না। কারণ এসময় ঘেমে যাওয়ার ভয় নেই। তাই বিয়ের কনে কিংবা বর তো বটেই, অতিথিরাও এসময় প্রাণ ভরে সাজতে পারেন, পরতে পারেন নিজের পছন্দের সবচেয়ে জমকালো পোশাকটি।
আয়োজন
একটি আয়োজনের জন্য দীর্ঘদিনের প্রস্তুতির প্রয়োজন হয়। অনেকেই সারাবছর ধরে টাকা জমিয়ে আর্থিক প্রস্তুতি নেন। বিয়েতে খরচ করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা জোগার করতেও খানিকটা সময়ের প্রয়োজন তো হয়ই। বাড়িঘর সাজানো কিংবা গোছানোরও বিষয় আছে। সবকিছু মিলিয়ে বছরের শেষ কিংবা পরবর্তী বছরের একদম শুরুতেই প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয় বেশিরভাগের পক্ষে। এটিও শীতে বিয়ে বেশি হওয়ার অন্যতম কারণ।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















