শীতে পেট্রোলিয়াম জেলির যত ব্যবহার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০১ ৬ ডিসেম্বর ২০২১
শীত আসার আগেই প্রায় সব বাড়িতে পেট্রোলিয়াম জেলি কেনা হয়ে যায়। শীতের আমেজের সঙ্গে পেট্রোলিয়াম জেলির গন্ধ যেন মিলেমিশে থাকে। ছোটবেলার শীতের কথা মনে করুন, দুপুরে গোসল শেষে ঠোঁট, কনুই, গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি মাখিয়ে মা শীতের পোশাক পরিয়ে দিচ্ছেন- এমন ছবি চোখে ভেসে উঠবে।
এই পেট্রোলিয়াম জেলি প্রতি শীতেই থাকে আমাদের সঙ্গী। শীতকাল ছাড়া এর ব্যবহার করা হয় না। কিন্তু শুধু শীতকালেই নয়, এর ব্যতিক্রম কিছু ব্যবহার জানা থাকলে কাজে লাগানো যাবে সারা বছরই। ভাবছেন, ত্বক ও ঠোঁটের যত্ন নেওয়া ছাড়া পেট্রোলিয়াম জেলির আবার কী কাজ? চলুন জেনে নেওয়া যাক-
নেল পলিশ নিখুঁত করতে
যারা নেল পলিশ পরতে খুব পছন্দ করেন কিন্তু নিখুঁতভাবে পরতে ততটা দক্ষ নন, তাদের জন্য উপকারী একটি উপাদান হতে পারে পেট্রোলিয়াম জেলি। যখন নেল পলিশ পরবেন, তার আগে নখের চারপাশে ভালোভাবে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নেবেন। খুব বেশি লাগানোর দরকার নেই, হালকা করে লাগালেই হবে। এরপর নেল পলিশ লাগিয়ে নিন। এতে নেল পলিশ নখের বাইরে ছড়িয়ে গেলেও সমস্যা হবে না। মুছে নিলে খুব সহজেই উঠে যাবে। এরপর নেল পলিশ দেখতে হবে নিখুঁত।
মেকআপ তোলার কাজে
মেকআপ করে নিজেকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পছন্দ করেন অনেকে। কিন্তু মেকআপ করতে জানাটাই শেষ কথা নয়। এরপর আসে মেকআপ তোলার প্রসঙ্গ। মেকআপ করতে জানার মতো এটি তুলতে জানাও সমান জরুরি। এটি তোলার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হয়।
বিশেষ করে আই মেকআপ অর্থাৎ মাস্কারা, আই লাইনার, কাজল ইত্যাদি তোলার কাজে ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। এক টুকরো তুলো নিয়ে তাতে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এরপর তার সাহায্যে চোখের মেকআপ ধীরে ধীরে তুলে নিন। একইভাবে এই জেলি আপনি ঠোঁটের লিপস্টিক তোলার কাজেও ব্যবহার করতে পারেন।

ভ্রু ঠিক করতে
ভ্রু সুন্দর করতে সাহায্য করতে পারে পেট্রোলিয়াম জেলি। সেজন্য ভ্রুর উপরে সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে ঘষে নিন। এরপর সুন্দর করে ভ্রুর শেপ দিয়ে নিন। দেখতে আরও বেশি সুন্দর লাগবে। অনেক সময় আমাদের চুল বারবার ঠিক করে রাখার পরেও মুখের সামনে পড়ে। এমন নাছোরবান্দা চুল ঠিক রাখার জন্যও ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে চুলের উপর মেখে নিন। এটি আপনার চুল ঠিক রাখতে সাহায্য করবে।
হাইলাইটার হিসেবে
মেকআপের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় উপাদান হলো হাইলাইটার। হাইলাইটার ব্যবহার না করলে পুরো মুখের শেপ দেখতে একইরকম লাগে। তাই এটি ছাড়া মেকআপ অসম্পূর্ণ থেকে যায়। যদি মেকআপ করতে গিয়ে হাইলাইটার ফুরিয়ে যায় বা হাতের কাছে নাও থাকে, চিন্তা করবেন না। নির্দিষ্ট স্থানে হাইলাইটারের বদলে সামান্য পেট্রোলিয়াম জেলি ড্যাব করে নিলেই যথেষ্ট। মুখের ওই অংশ হাইলাইট হবে। এতে মুখ দেখতে লাগবে স্নিগ্ধ ও উজ্জ্বল।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















