সন্তান মাদকাসক্ত কিনা কিভাবে বুঝবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২০ ১৫ অক্টোবর ২০২১
শিশু-কিশোরদের মধ্যে বর্তমানে মাদকাসক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। তথ্য অনুসারে, দেশে ৭০ লাখেরও বেশি মাদকসেবী আছে, যাদের বেশিরভাগ তরুণ। এদের মধ্যে ১০ বছর থেকে ৭০ বছরের বৃদ্ধও আছেন। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে মাদকবিরোধী বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
সন্তান যখন মাদকাসক্ত হয়ে পড়ে; তখন পরিবার থেকে বিষয়টি চিহ্নিত করে সমাধান করা উচিত। অনেক সময় দেখা যায়, পারিবারিক অশান্তির জেরেও সন্তান মাদকাসক্ত হয়ে পড়ে। আবার সন্তানের মাদক ব্যবহারের কথা জানলে, অনেক অভিভাবকই তার সঙ্গে অতিরিক্ত দুর্ব্যবহার ও দূরে ঠেলে দেন। এ কারণে সন্তান মাদকের প্রতি আরও আসক্ত হয়ে ওঠে।
তাই মাদকাসক্ত সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার না করে বরং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে বুঝাতে হবে অভিভাবককে। সন্তানের কোনো দোষ নেই বরং সব দোষ খারাপ সঙ্গের! এসব কথা বলে সন্তানকে নিরপরাধ প্রমাণের মাধ্যমে সঠিক শিক্ষা দেওয়া উচিত অভিভাবকের।
অনেক সময় প্রথমিক অবস্থায় অভিভাবক বুঝতে পারেন না, তার সন্তান মাদকাসক্ত হয়ে পড়ছেন। এর ফলে অনেক দেরি হয়ে যায়। আর মাদকাসক্ত সন্তানও বেপরোয়া হয়ে ওঠেন। তাই কিছু লক্ষণ আছে, যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনার সন্তানের মাদকের প্রতি আসক্তি বাড়ছে-
যেসব লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত
বিশেষজ্ঞদের মতে, কেউ মাদকাসক্ত হয়ে উঠলে একদম শুরুর দিকে বুঝাটা মুশকিল। তারপরেও বেশ কিছু লক্ষণ আছে, যা দেখা গেলে সন্তানের বিষয়ে সতর্ক হতে হবে-
>> যদি দেখেন সন্তানের আচার আচরণে আমূল পরিবর্তন এসেছে; তাহলে সজাগ দৃষ্টি রাখুন তার প্রতি। এক্ষেত্রে দেখা যায়, শান্তশিষ্ট ছেলে হঠাত্ করে অপরিচিতের মতো আচরণ করছে। তার ঘুমের ধরন পাল্টে যাচ্ছে।
>> বিভিন্ন অজুহাতে যদি সন্তান টাকা চায়, তাহলে বিষয়টি স্বাভাবিক নয়। টাকা নেওয়া পরিমাণ বাড়তে থাকলে সতর্ক হতে হবে।
>> এ ছাড়াও মেজাজের হঠাত্ পরিবর্তন বা ঘুম থেকে উঠে মেজাজ খারাপ করা মোটের স্বাভাবিক লক্ষন নয়।
>> পাশাপাশি খাওয়া-দাওয়ার দিকে নজর না থাকা বা অতিরিক্ত ঘুমানো, রাতে জেগে দিনে ঘুমানো, এ ধরণের প্রবণতা দেখা গেলে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
>> মাদকাসক্ত ব্যক্তিরা প্রচুর মিথ্যা কথা বলে থাকেন। দায়িত্ব এড়িয়ে যাওয়া বা অনেক সময় চুরির অভ্যাস তৈরি হওয়ার প্রবণতাও দেখা যায়।
বিশেষজ্ঞরা এসব লক্ষণ দেখলে অভিভাবকদেরকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। এসব ক্ষেত্রে সন্তান কোথায় যায়, কাদের সঙ্গে মিশছে, আসলেই স্কুলে বা প্রাইভেটে যাচ্ছে কি-না, এসব অভিভাবকদের নজরদারি করতে হবে।
আরও যেসব লক্ষণ দেখা দিতে পারে-
>> নতুন কিছু অভ্যাস কিংবা ক্ষুধা বৃদ্ধি
>> হঠাত্ ক্ষুধার অভাব
>> বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো
>> অনিদ্রা বা রাত জেগে থাকা এবং সারাদিন ঘুমের অভ্যাস
>> ক্লাসে দুর্ব্যবহার করা
>> খারাপ রেজাল্ট বা পড়ালেখায় মনোযোগের অভাব
>> শারীরিক ও চেহারায় পরিবর্তন
>> চোখে লালচেভাব
>> শরীরে কাটাছেঁড়া, আঘাত বা ক্ষতের চিহ্ন
>> নিজের প্রতি অযত্ন ও অবহেলা
>> পোশাক ও মুখে থেকে কটূ বা অস্বাভাবিক গন্ধ
>> প্রায়শই চুইংগাম খেতে দেখা
>> ঠান্ডা ছাড়াই সর্দি বা কাশি থাকা
>> ঠোঁট শুকিয়ে যাওয়া ইত্যাদি
আপনার সন্তানের মধ্যে এসব লক্ষণ দেখলে দেরি করবেন না। দ্রুত তার সঙ্গে খোলাখুলিভাবে কথা বলুন। কখনো সন্তানের প্রতি চড়াও হবেন না কিংবা তাকে মারধর করবেন না। তাকে বুঝিয়ে বলুন। তারপরও যদি সন্তান মাদক থেকে দূরে না সরে; তাহলে তাকে একজন মানসিক চিকিত্সকের কাছে নিয়ে যেতে হবে। মানসিক চিকিত্সকদের মধ্যে অনেকেই আছেন; যাদের মাদকাসক্তি নিরাময়ে বিশেষ দক্ষতা আছে।
আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এবারের প্রতিপাদ্য- 'জীবন বাঁচাতে মাদকের তথ্য ভাগ করুন'। মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং বিশ্বকে মাদকের অপব্যবহার থেকে মুক্ত করার লক্ষ্যে এ দিবসটি প্রতি বছরের ২৬ জুন পালিত হয়।
বিশ্বের অনেক দেশই মাদকের গ্রাসে দিশাহীন হয়ে গেছে। যুবসমাজের উল্লেখযোগ্য অংশকে মাদকে আসক্ত রেখে কোনো জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্য মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের ইতিহাস সবার স্মরণ করা দরকার।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে উত্পাদিত আফিম দিয়ে চীনকে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত করার প্রতিক্রিয়ায় ১৮৩৯ সালের এই দিনে চীনের সম্রাট মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ব্রিটেনের সঙ্গে চীনের এই যুদ্ধই ইতিহাসে প্রথম আফিম-যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধের মধ্য দিয়েই চীন আধুনিক যুগে প্রবেশ করে এবং উন্নতির পথে যাত্রাও সূচিত হয়।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















