সবচেয়ে ভালো খেজুর কোনটি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৬ ১৬ এপ্রিল ২০২২
রমজানের অন্যতম প্রধান খাবার খেজুর। ইসলামী নিয়ম অনুসারে, ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নাত। বাজারে নানা ধরনের খেজুর দেখে কোন খেজুর সবচেয়ে ভালো,তা বোঝা মুশকিল। মূলত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশে নানা ধরনের খেজুর চাষ হয়। সেসব খেজুর খেতে যেমন সুস্বাদু তেমনি সেগুলোর পুষ্টিগুণও অনেক।
বিভিন্ন আকৃতির প্রায় ৬০০ রকমের খেজুর দেখা যায় বিশ্বে। এই ফলে প্রচুর ফাইবার ছাড়াও কয়েক রকমের ভিটামিন ও মিনারেল থাকে যা শরীরের জন্য খুব উপকারি। জেনে নিন বিশ্বের কয়েকটি উন্নতমানের খেজুর সম্পর্কে, যেগুলোর কোনো একটি এই রমজানে হতে পারে আপনার প্রিয় খাবার।
আজওয়া
দেখতে কালো, নরম এই খেজুর খুব পুষ্টি সমৃদ্ধ। খেতেও বেশ ভালো। মূলত সৌদি আরবের মদিনাতে এই খেজুর চাষ হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা:) এই খেজুর পছন্দ করতেন। এই খেজুর হৃদপিন্ডকে সক্রিয় রেখে হার্ট অ্যাটাক রোধ করে। এতে থাকা ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম হার্টের জন্য উপকারি। এই খেজুরে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে অনেক, তাই এটি হাড় ও দাঁত মজবুত রাখে।
এতে গ্লুকোজ, ফ্রুকটোজ, সুক্রোজ থাকে অনেক, তাই শরীরে শক্তি বাড়ায় এই খেজুর। এতে গ্লিসেমিক ইনডেক্স কম, তাই ডায়াবেটিক রোগীরাও এই খেজুর খেতে পারেন। প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এই খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
মেজুল
বিশ্বের একটি জনপ্রিয় খেজুর বলা যায় মেজুলকে। মূলত মরক্কোতে চাষ হয় এই খেজুর। বর্তমানে আমেরিকাসহ অনেক দেশেই এই খেজুর পাওয়া যায়। বড় আকারের বাদামী রঙয়ের এই খেজুরে ফাইবার, ভিটামিন, মিনারেল আছে অনেক। এটি হৃদরোগ প্রতিরোধ করে, হজমে সহায়ক। মস্তিষ্ক ও হাড়ের জন্য উপকারি। খেতেও সুস্বাদু।
ওমানি
আরেকটি বড় আকারের রসালো মিষ্টি স্বাদের খেজুরের নাম ওমানি। মূলত ওমানেই চাষ হয় এই খেজুর। এতে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন থাকে প্রচুর।
ডেগলেট নূর
আলজেরিয়াতে চাষ হয় মাঝারি আকৃতির কিছুটা বাঁকা দেখতে, মিষ্টি স্বাদের এই খেজুর। এতে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিংক থাকে অনেক। সূর্যের আলোতে ধরলে এই খেজুরের ভেতরটা সোনালী দেখায়। ‘খেজুরের রাণী’ বলা হয় এই খেজুরকে।
হালাউয়ি
ইরাকের হেলা নগরে মূলত এই খেজুরের চাষ হয়। সোনালী- বাদামী রঙয়ের এই খেজুর বেশ সুস্বাদু। ফাইবার ছাড়াও এই খেজুরে আয়রন, পটাশিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর।
মাজাফাতি
নরম, ঘন বাদামি রঙয়ের এই খেজুরের চাষ হয় মূলত ইরানের কেরমান সিটিতে। খেতে মিষ্টি এই খেজুরের স্বাদ কিছুটা চকোলেটের মতো হয়। ভিটামিন এ,বি,সি ছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামও আছে এই খেজুরে।
এসব খেজুর ছাড়াও আমাদের দেশে ইরানের মরিয়ম, সৌদি আরবের আম্বার, সুকারি খেজুর পাওয়া যায়। তবে ভালোমানের খেজুরটা চিনে নিতে হবে আপনাকে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






