সমালোচনার মুখে মারাকানার মাঠ সংস্কারের উদ্যোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১১ ২৮ জুন ২০২১
ব্যাপক সমালোচনার মুখে কোপা আমেরিকার ফাইনালের ভেন্যু মারাকানার মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। গত শনিবার ওই ম্যাচের আগে এ ঘোষণা দিয়েছে। আগামী ১০ জুলাই সেখানে অনুষ্ঠিত হবে আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।
যদিও টুর্নামেন্টের জন্য নির্ধারিত অন্য মাঠগুলোর অবস্থা নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে।
টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে কোপা আমেরিকার আয়োজক স্বত্ব লাভ করে ব্রাজিল। মারাকানার পিচ জরাজীর্ণ হয়ে পড়ায় রিও’র নিল্টন সান্তোষ স্টেডিয়ামে ৭ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা। তবে টুর্নামেন্টের সুচনালগ্ন থেকেই বেহাল পিচ নিয়ে সমালোচনা জোরদার হতে থাকে।
কুইয়াবার এ্যারেনা পান্তানালও গ্রুপপর্বের বাড়তি এক ম্যাচের আয়োজন করবে। সেটিও অব্যবহৃত ও দেবে যাওয়া পিচ, যেটি নিয়েও চলছে ব্যাপক সমালোচনা।
পিচ নিয়ে আয়োজকদের সমালোচনায় লিপ্ত নেইমার, মেসি ও অন্য ফুটবল তারকাদের সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে।
২০১৬ সালের অলিম্পিকে ট্র্যাক এন্ড ফিল্ডের মাঠ হিসেবে ব্যবহৃত নিল্টন সান্তোষ এর পিচটি নিয়মিত ব্যবহার করে স্থানীয় ক্লাব বোটাফোগো। যারা বর্তমানে দেশটির দ্বিতীয় বিভাগে খেলছে।
গত বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিশ্চিত করার পর ব্রাজিলীয় কোচ বলেন,‘ ওই পিচটি ছিল ‘অগ্রহণযোগ্য’। টুর্নামেন্ট আয়োজকদের বিপক্ষে ওই সমালোচনার জেরে তাকে গুণতে হয়েছে জরিমানা।
পরের দিনেই ওই বক্তব্যের জন্য তিতের বিরুদ্ধে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করে কনমেবল। রাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে কলম্বিয়া ও আর্জেন্টিনা টুর্নামেন্টের আয়োজন থেকে সরে দাঁড়ায়। পরে ব্রাজিলকে আয়োজনের দায়িত্ব দেয় কনমেবোল।
তবে তিতের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ভিডিও প্রকাশ করে কনমেবল। যেখানে মারাকানার সংস্কারের চিত্র ফুটে উঠে। কৃষিবিদ মেরিস্টেলা কুহন বলেন, ফুটবল সংস্থার ‘অল্প সময়ে ভালো ফল’ পাওয়ার উদ্দেশ্য দুর্দান্ত।
তিনি বলেন,‘ এটি একটি চমৎকা ধারণা। কারণ সেখানে (কোপা আমেরিকার) একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে।’
গত ১৭ জুন পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় লাভ করার পর ব্রাজিলের অধিনায়ক নেইমার ইনস্টিগ্রাম একাউন্টে লিখেছিলেন,‘ দয়া করে মাঠের গর্ত ঠিক করুন।’
নেইমারের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে পেরুর গোলরক্ষক পেড্রো গ্যালেসে বলেন,‘ মাঠের অবস্থা খুবই জরাজীর্ণ। একটি গোলকিকও নেয়া যায় না। বল ডুবে যায়।’
এর তিনদিন আগে মেসি বলেছিলেন,‘ এই মাঠ খুব একটা সহযোগিতা করছে না।’ যে স্টেডিয়ামে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তার কোচ লিওনেল স্কালনির বক্তব্য ছিল আরো কঠিন। তিনি বলেন,‘ এটি অন্য কোনও খেলার পিচ ছিল। ফুটবলের নয়।’
শনিবার ব্রাজিলীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়,‘ ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অ্যারেনা পানথানালে স্থানান্তর করার জন্য কনমেবলকে রাজি করানোর চেষ্টা করছে।
ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেলেকাওরা।
২০১৯ সালের কোপা আমেরিকাও অনুষ্ঠিত হয়েছির ব্রাজিলে। ওই আসরেও পিচ নিয়ে, বিশেষ করে পোর্তো অ্যালেগ্রের অ্যারেনা দো গ্রেমিও’র পিচের সমালোচনা হয়েছিল। ওই আসরে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছে স্বাগতিকরা।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















