সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি, কীভাবে সম্পর্কের উন্নতি করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫১ ২১ সেপ্টেম্বর ২০২১
ভুল মানুষ মাত্রেই হয়! আর যে কোনও সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে। মা-বাবার সঙ্গে মতের অমিল বা ভুল বোঝাবুঝি হলে যে রকম ঝামেলা হয়, সেটা নিজের সঙ্গীর ক্ষেত্রেও হতে পারে। শুধু তা-ই নয়, সহকর্মীদের সঙ্গেও ঠিক এটাই হতে পারে! অনেক সময় কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে একটা স্বাস্থ্যকর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে পারে। আর যে কোনও ভুল বোঝাবুঝির ক্ষেত্রে যাঁর দিক থেকে হয়, তাঁকেই স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
তবে সহকর্মীর সঙ্গে ব্যাপারটা একটু হলেও অন্য রকম! নিজের ভুল বুঝতে পেরে সহকর্মীর সঙ্গে সম্পর্ক আগের মতো স্বাভাবিক করতে কী কী করণীয় এবং নিজের ভুল বুঝতে পারার বিষয়টা আর এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী, সেটাই বা কী ভাবে সহকর্মীর কাছে প্রকাশ করা যায়?
আন্তরিকতার সঙ্গে
যখনই সহকর্মীর কাছে ক্ষমা চাওয়া হবে, মন থেকে ক্ষমা চাইতে হবে। তিনি যেন বুঝতে পারেন, ভুল করে আমরা সত্যিই লজ্জিত। আসলে নিজের ভুলের জন্য কেউ যদি ক্ষমা না-চান, সে ক্ষেত্রে তিনি তাঁর উল্টো দিকে থাকা মানুষটিকে অপমান করেন।
দায় স্বীকার
ভুল আমাদের দিক থেকে হয়ে থাকলে অবশ্যই তার দায় স্বীকার আমদেরই করা উচিত। আসলে নিজের ভুল তো নিজেকেই শুধরে নিতে হবে। তাই না! আর কেউ যদি নিজে ভুল করে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তা হলে তাঁর সহকর্মীর সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে। আসলে এর অর্থ হবে, নিজের ভুল স্বীকার করার মতো ক্ষমতা অথবা সত্ সাহস তাঁর নেই।
অন্যের অনুভূতি বোঝা
কোনও ভুল করে থাকলে সহকর্মীর উপর তার কেমন প্রভাব পড়েছে, সেটাও আমাদেরই বুঝতে হবে। ক্ষমা চাইলেও তাঁদের জায়গায় থেকে তাঁদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করাটাই শ্রেয়। তাই সহকর্মীর সঙ্গে কথা বলে তাঁর কাছে আন্তরিকতার সঙ্গে ক্ষমা চাইতে হবে। সম্পর্কের উন্নতির জন্য এটা অত্যন্ত জরুরি।
এড়িয়ে না যাওয়া
ধরা যাক, কেউ ভুল করেছেন এবং তাতে তাঁর সহকর্মীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই যথেষ্ট সত্ সাহসের অভাবে নিজের ভুল স্বীকার করার বিষয়টা এড়িয়ে যান। এতে সম্পর্কের উন্নতি তো হয়ই না, বরং আরও অবনতিই হয়! তাই কেউ ভুল করলে কোনও না কোনও দিন তাঁকে নিজের ভুলটা স্বীকার করতেই হয়। একটা 'সরি'-তেই যেখানে সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়, সেখানে পরিস্থিতি না এড়িয়ে চলাই ভাল। তাই যিনি ভুল করেন, সম্পর্কের উন্নতির জন্য এগিয়ে প্রথম 'সরি'টা তাঁকেই বলতে হবে।
সমাধান
একটা 'সরি' বলে দিলে বা ক্ষমা চেয়ে নিলেই হল না! যাঁর সঙ্গে গোলমাল হয়েছে, সম্পর্কের উন্নতির জন্য অনুমতি নিয়েই তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। আর ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না-হয়, সে দিকে নজর রাখতে কী কী করণীয়, সেই বিষয়েও সহকর্মীর সঙ্গে কথা বলে নেওয়া যায়।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















