ঢাকা, ২২ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৬ || ৬ কার্তিক ১৪৩৩
good-food
৫৩১

সারাদেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ১৫ মে ২০২৪  

সারাদেশে  ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন।

 

সভায় ওবায়দুল কাদের বিআরটিএর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন? এ সময় আজ থেকেই ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ দেন মন্ত্রী। একইসাথে রাজধানীসহ সারা দেশে চলাচলকারী পুরনো লক্কর ঝক্কর গাড়ী বন্ধের নির্দেশ দেন মন্ত্রী। ঢাকা সিটিতে ব্যাটারী চালিত রিক্সা বন্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন যোগাযোগ মন্ত্রী। 

 

শুধু ঢাকায় নয়, সারাদেশেই আজ থেকে মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথাও বলেন ওবায়দুল কাদের। রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।