হিরো আলমকে গাড়ি উপহার দেয়ার পর যা বললেন সেই শিক্ষক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৪ ৮ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেয়ার কথা বলেছিলেন এক শিক্ষক। নানা আলোচনা-সমালোচনার মাঝেই অবশেষে তাকে গাড়ি উপহার দিয়েছেন হবিগঞ্জের সেই শিক্ষক।
ওই শিক্ষকের নাম এম মুখলিছুর রহমান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক তিনি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হিরো আলমকে উপহার হিসেবে গাড়ি তুলে দেন শিক্ষক এম মুখলিছুর। এরপর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম, নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন পরদিন তাকে আমার গাড়ি উপহার হিসেবে দিয়ে দেব। কিন্তু বিষয়টি নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সমালোচনা করেছেন আমার। এতে কিছুটা কষ্ট পেয়েছি আমি।
ওই শিক্ষক আরও বলেন, সিলেটবাসীর সম্মান ক্ষুণ্ন করতে চাইনি আমি। এ কারণে প্রতিজ্ঞা অনুযায়ী সম্মানের সঙ্গে হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি আমি।
এর আগে এদিন দুপুর ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক মুখলিছুর রহমানের বাড়ি পৌঁছান হিরো আলম। সেখানে খাওয়া-দাওয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা মূল্যের নোহা মাইক্রোবাস গাড়ির চাবি বুঝিয়ে দেন শিক্ষক।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষক মুখলিছুর রহমান।
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব

