অফিসে রাগ নিয়ন্ত্রণের ৫ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০১ ২ অক্টোবর ২০২৩
সকাল সকাল ঘুম থেকে উঠেই দৌড়াতে হয় অফিসে। মেজাজ অনেক সময় ধরে রাখতে কষ্ট হয়। কখনও বসের ওপর কখনও সহকর্মীর ওপর অল্পতেই মাথা গরম হয়ে যায়। কখনও কখনও পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়, রাগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না একেবারেই।
কাজের ক্ষেত্রে রাগারাগি হতেই পারে। সেই রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ক্ষতি কিন্তু আপনারই। রাগ হলে মানসিক চাপ যেমন বেড়ে যায়, তেমনি কাজে মন বসে না, কাজের মানও কমে যায়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি। অফিসে কাজের মধ্যে রাগ হলেও কীভাবে তা নিয়ন্ত্রণ করবেন, আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের পর্যালোচনার বরাতে চলুন আজ জেনে নেই সেসব উপায়।
থামিয়ে দিন কথা
রাগের মাথায় কোনও কথা বলার দরকার নেই। যদি দেখেন, কারও সঙ্গে কথপোকথনের সময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, তা হলে সেই কথপোকথন সেখানেই বন্ধ করে দিন। সামনের জন কথা থামাতে না চাইলেও আপনি চুপ করে থাকুন।
ট্রিগারিং পয়েন্টগুলো বোঝার চেষ্টা করুন
ঠিক কোন পরিস্থিতিতে আপনার মেজাজ গরম হয়, তা বোঝার চেষ্টা করুন। আপনার রাগের ট্রিগার পয়েন্টগুলো জানা থাকলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে রাগকে। ঠিক কোন প্রসঙ্গে কথা বললে রেগে যাচ্ছেন, কার সঙ্গে কথা বললে বেশি রাগ হচ্ছে, তা নির্ধারিত হলে সেগুলো এড়িয়ে চলুন।
হাঁটুন
রাগ নিয়ন্ত্রণে নেই। চুপ থেকেও কাজ হচ্ছে না। জোরে জোরে শ্বাস নেন। চলুন, হেঁটে আসি একটু। রাগ উথলে কয়েক চক্কর হেঁটে আসুন। হাঁটলে যেমন একটু বিরতি পাবেন কাজের ফাঁকে, তেমনি মেজাজটাও দ্রুত ঠাণ্ডা হবে।
ভুলে যেতে শিখুন
ভুলে যাওয়া যদিও ভালো কিছু না। তবে রাগের বিষয়গুলো ভুলে যান। ক্ষমা করতে শিখুন। রাগের বিষয়গুলো যত বেশি মনের মাঝে পুষে রাখবেন, ততই বেশি জড়িয়ে পরবেন সেই বিষয়ে। হারাবেন অন্য কিছু ভাবার ক্ষমতাও।
ভাগ করে নিন চিন্তা-ভাবনা
রাগ কমাতে বিশ্বাস করেন এমন কারও সঙ্গে রাগের বিষয়টি ভাগ করে নিন। অফিসে আপনার কাছের কেউ না কেউ থাকেনই, যিনি যে কোনও পরিস্থিতিতে আপনার মেজাজ ভাল করে দিতে পারেন। রাগ নিয়ন্ত্রণে আনার জন্য এমন মানুষের সাহায্য নিন।
হাসুন
রাগ কমাতে হাসি-ঠাট্টার সাহায্য নিন। পরিবেশ হালকা করুন। এতে করে মন ও মনোযোগ অন্য বিষয়ে ব্যাস্ত হয়ে পরবে, রাগের বিষয়টিও মাথায় থাকবে না।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















