আইবুপ্রোফেন ওষুধ সেবন করবেন না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৫৬ ১৯ মার্চ ২০২০
যাদের মধ্যে নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের উপসর্গ রয়েছে, তাদের জন্য ‘আইবুপ্রোফেন’ শ্রেণির ওষুধ সেবন বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ জন্য সন্দেহভাজন আক্রান্তদের এই শ্রেণির কোনো ওষুধ সেবন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এই শ্রেণির ওষুধ সেবন নিয়ে সম্প্রতি ফরাসি চিকিৎসকরা সতর্ক করার পর মঙ্গলবার ‘আইবুপ্রোফেন’ নিয়ে এই সতর্কতা দেয় ডব্লিউএইচও। খবর: এএফপি।
ওষুধবার্তার তথ্য অনুযায়ী, ‘আইবুপ্রোফেন’ উচ্চমাত্রার প্রদাহবিরোধী, জ্বরনিবারক ও বেদনানাশক। এ ছাড়া আইবুপ্রোফেন ‘সাইক্লো অক্সিজিনেজ এনজাইমের’ একটি শক্তিশালী প্রতিবন্ধক। এটি শরীরে প্রোস্টাগ্লান্ডিনের সংশ্লেষণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেয়। এই শ্রেণির ওষুধ চিকিৎসকরা সাধারণত রিউমাটয়েড আথ্রাইটিস, গাউটি আথ্রাইটিস, জুভেনাইল পলিআথ্রাইটিস, এনকাইলজিং স্পন্ডিলাইটিস, সাইনোভাইটিস, কোমর ব্যথা, ডিসমেনোরিয়া, জ্বর, মাইগ্রেন, নরম কোষকলার আঘাত, দাঁত ও পেশির প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে সেবন করতে নির্দেশ করেন। বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানি ভিন্ন ভিন্ন নামে ‘আইবুপ্রোফেন’ শ্রেণির ওষুধ তৈরি করে থাকে।
সম্প্রতি চিকিৎসাবিষয়ক জার্নাল ল্যানসেটে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভিরান ‘আইবুপ্রোফেন’ শ্রেণির ওষুধ নিয়ে সবাইকে সতর্ক করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আইবুপ্রোফেনের’ মতো প্রদাহবিরোধী ওষুধ দ্বারা উৎসাহিত একটি এনজাইম কোভিড-১৯ সংক্রমণকে সহজতর ও খারাপ করতে পারে।
এ বিষয়ে ডব্লিউএইচও মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, জাতিসংঘের বিশেষজ্ঞরা আইবুপ্রোফেন বিষয়ে পরবর্তী দিকনির্দেশনা দেবেন। তবে আমরা কোভিড ১৯-এর উপসর্গ থাকা রোগীদের সাধারণ প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছি।
তবে প্যারাসিটামল সেবনেও চিকিৎসকরা সতর্ক করেছেন। তারা বলছেন, জ্বরের ক্ষেত্রে সঠিক মাত্রায় প্যারাসিটামল সেবন করতে হবে। অতিরিক্ত মাত্রায় এটি সেবনে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
















