আত্মবিশ্বাস ফিরে পেতে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৮ ৪ অক্টোবর ২০২৩
আপনার কি ইদানিং আত্মবিশ্বাস কমে যাচ্ছে বলে মনে হচ্ছে? এরকমটা হতেই পারে। এই অবস্থায় আপনার করণীয় কী সে সম্পর্কেও সঠিক কিছু জানা নেই। এরকম পরিস্থিতির শিকার আপনি একা নন, আপনার মতো আরও অনেকেই রয়েছে। বেশিরভাগ মানুষই কখনো না কখনো এমন সমস্যায় পড়তে পারে। তবে হতাশ হবেন না।
নিজের দক্ষতার ওপর বিশ্বাস করতে শিখুন। এটি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আত্মবিশ্বাস মানে নিজের ক্ষমতা বোঝা এবং নিজের ওপর বিশ্বাস করা। সেইসঙ্গে নিজের মূল্য জানা– তাতে মানুষ আপনার সম্পর্কে যা-ই ভাবুক না কেন! কর্মজীবনে আত্মবিশ্বাস এবং অগ্রগতি তৈরি করতে কিছু পদক্ষেপ নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক-
নিজের শক্তির প্রশংসা করুন
নিজেই নিজের দক্ষতার ওপর বিশ্বাস করতে শিখুন। এটি আপনার ইতিবাচক মনোভাব ধরে রাখবে। আশাবাদী হোন এবং নিজের পছন্দের সব বিষয় নিয়ে ভাবুন। এটি আত্মবিশ্বাস বিকাশের মূল চাবিকাঠি। নিজের প্রতি কঠোর হওয়ার পরিবর্তে সৎ, দয়ালু হোন এবং অন্যদেরকে যতটা সম্ভব সাহায্য করার দিকে মনোনিবেশ করুন। সেইসঙ্গে নিজেকেও ভালোবাসুন। এর ফলে আপনি আরও ভালো অনুভব করবেন, পাশাপাশি আপনি একজন ভালো এবং আত্মবিশ্বাসী সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারবেন।
লক্ষ্য নির্ধারণ করুন এবং অর্জনের জন্য কাজ করুন
আপনি আত্মবিশ্বাস বাড়াতে চান তবে নিজের লক্ষ্যে অটুট থাকুন। আপনার দক্ষতা এবং দুর্বলতা সম্পর্কে চিন্তা করুন, আরও দক্ষতা বাড়াতে এবং নতুন জিনিস শেখার জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। তারপর, আপনি যা চান তা অর্জনের জন্য কঠোরভাবে পরিশ্রম করুন। আপনার লক্ষ্য অনেক বড় হতে হবে, এমন নয়। লক্ষ্য নির্ধারণ করা থাকলে তা অর্জন করা সহজ হয়ে যায়। এতে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবেন।
নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখুন
আত্মবিশ্বাস গড়ে তোলার আরেকটি অপরিহার্য অংশ হলো নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা না রাখা। এটি আপনার অবচেতন মন আপনাকে বলতে পারে যে আপনার যথেষ্ট যোগ্যতা নেই। এটি আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। তাই নিজের ভেতরে এ ধরনের ধারণা তৈরি হতে দেবেন না। মনে রাখবেন, নিজের সম্পর্কে আপনার চিন্তাভাবনাগুলো আপনাকে গঠন করে। আপনাকে এ সম্পর্কে সচেতন হতে হবে।
অন্যরা কী ভাবছে তা লক্ষ্য করা বন্ধ করুন
জীবনের অর্থ হলো সব প্রতিযোগিতাকে আহ্বান জানানো। সেজন্য আপনাকে অন্যরা কী মনে করছে সেদিকে লক্ষ্য করা বন্ধ করতে হবে। প্রত্যেকেরই অসম্পূর্ণতা আছে। আপনি যদি আত্মবিশ্বাসের উন্নতি করতে চান তবে আপনাকে নিজের দুর্বলতাকেও মেনে নিতে হবে। অন্যরা কী বলছে তা উপেক্ষা করতে শিখলে নিজের কাজের দিকে মনোযোগ দেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। এভাবে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন।
বাহ্যিক দিকেও খেয়াল রাখুন
আত্মবিশ্বাসী হতে চাইলে আপনাকে বাহ্যিক দিক দিয়ে শুরু করতে হবে। এর মানে আপনার অঙ্গভঙ্গি, ভাষা এবং মার্জিত পোশাক থাকা জরুরি। সবসময় পরিপাটি পোশাক পরুন যেন আত্মবিশ্বাসী বোধ করেন। নিজের কথা এবং অঙ্গভঙ্গিতেও এই পরিবর্তন আনুন।
নিজের যত্ন নিন
আত্মবিশ্বাসকে দ্রুত উন্নত করার আরেকটি সহজ উপায় হলো নিজের যত্ন নেওয়া। তাতে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন। নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, শখের কাজ করার চেষ্টা করুন। আপনি যে জিনিসগুলো উপভোগ করেন তা করুন।
আত্মসচেতন হোন
আত্মবিশ্বাসী হওয়ার জন্য আত্মসচেতন হওয়া গুরুত্বপূর্ণ। এর মানে নিজেকে আরও ভালোভাবে জানা, নিজের চিন্তাভাবনা এবং আচরণ বোঝা। এটি আপনার যেকোনো সন্দেহ বা নেতিবাচক চিন্তা কাটিয়ে উঠতে কাজ করবে। আপনি নিজের সীমাবদ্ধতাগুলো কীভাবে নিচ্ছেন এবং তা কীভাবে আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করছে সেদিকেও খেয়াল করুন।
সঠিক বই পড়ুন
আত্মবিশ্বাস তৈরির ক্ষেত্রে বই পড়া একটি সহায়ক কাজ হতে পারে। এটি যেকোনো বিষয়ে দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, আত্মবিশ্বাস তৈরির সংক্ষিপ্ত কোনো পথ নেই। এটি সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয়। তাই হাল ছেড়ে দেবেন না।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















