আফ্রিকার ১৪ দেশে পঙ্গপালের হানা: পরিস্থিতি ভয়াবহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৭ ৫ ফেব্রুয়ারি ২০২০
পঙ্গপালের হানায় বিপর্যস্ত ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া। এরা ছড়িয়ে পড়েছে আফ্রিকার ১৪টি দেশে। উত্তর আফ্রিকা থেকে পৌছে গেছে উগান্ডা এবং দক্ষিণ সুদানে। গত ২৫ বছরের মধ্যে সেখানে এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। ফেব্রুয়ারি নাগাদ পরিস্থিতি আরো ভয়াবহ হবে।
খাদ্য সঙ্কট ও মানবিক বিপর্যয়ের হুমকিতে রয়েছে আফ্রিকার এক কোটির বেশি মানুষ। ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, জিবুতি, ইরিত্রিয়া পাঁচটি দেশের জন্য সাত কোটি ৬০ লাখ ডলার তহবিলের আহবান জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। তারা বলছে আক্রান্ত দেশগুলোর পাশাপাশি পতঙ্গ ছড়িয়ে পড়তে পারে এমন প্রতিবেশি দেশগুলোর উপরও নজর রাখছে সংস্থাটি। তার মধ্যে এমনকি ওমান, সৌদি আরব, সুদান, ইয়েমেনও রয়েছে। এই পতঙ্গদের উপদ্রব শুরু হয়েছে ইরানেও।
পঙ্গপাল ঝড় পৌঁছে গেছে পাকিস্তানের পূর্বাঞ্চলে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানের চাষ ও স্বাভাবিক জীবনযাপন। প্রধানমন্ত্রী ইমরান খান একটি বিবৃতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রায় দুই দশক পর দেশটি এমন বিপর্যয়ে পড়েছে। পঙ্গপালের হুমকিতে আছে ভারতও। গত বছরের শেষ দিকে পাকিস্তানের সীমান্তবর্তী মরু অঞ্চলগুলোতে এর প্রকোপ বাড়তে শুরু করে। গুজরাটের ১৭ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। তিন লাখ ৬০ হাজার হেক্টর জমিও এই পতঙ্গদের শিকার হয়।
২০০ মিলিমিটারের কম বৃষ্টি হয়, নিকট প্রাচ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার এমন দেশগুলোতে এই পতঙ্গদের দেখা যায়। খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী এক কোটি ৬০ লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই অঞ্চলের ত্রিশটি দেশে এদের অস্তিত্ব রয়েছে।
মরু পতঙ্গদের জীবনকাল মাত্র তিনমাস। জন্মের ৬ সপ্তাহের মধ্যেই পূর্ণ বয়স্ক হয়ে ওঠে। এক মাসের মধ্যেই ডিম পাড়তে সক্ষম। দুই সপ্তাহর মধ্যেই এদের ডিম ফুটে বাচ্চা বের হয়।
তিনমাসের মধ্যেই মরু পতঙ্গরা তাদের জনসংখ্যা ২০ গুণ বৃদ্ধি করে ফেলতে সক্ষম। ছয় মাসের মধ্যে যা ৪০০ গুণ আর নয় মাসের মধ্যে আট হাজার গুণ বেড়ে যেতে পারে। প্রয়োজনীয় বৃষ্টি আর আবহাওয়া অনুকূলে থাকলেই চলে। দৈনিক প্রায় ১৫০ কিলোমিটার পাড়ি দিতে পারে মরু পতঙ্গরা। আর এভাবেই চলে যায় এক দেশে আরেক দেশে। পঙ্গপালের হানায় মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে ফসলি জমি। পতঙ্গদের এক কিলোমিটার বিস্তৃত একটি পাল একদিনে ৩৫ হাজার মানুষের প্রয়োজনীয় খাদ্য সাবাড় করতে সক্ষম।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






