আবেগ সামলাতে পারছেন না? মেনে চলবেন যেসব নিয়ম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:১২ ২১ ফেব্রুয়ারি ২০২৪
আবেগ আসলে কী? এই অনুভূতির ব্যাখ্যা আসলে সবার কাছে একইরকম নয়। আবার সবার আবেগও সমান থাকে না। কেউ কেউ থাকেন যাদের খুব একটা আবেগ নেই, তারা বেশ ফুরফুরে মন নিয়ে চলতে পারেন। কারণ চলতিপথের অনেক কিছুই তাদের ভাবায় না। তাদের প্রতিদিনের জীবনযাপনে প্রভাব ফেলে না। কিন্তু যে মানুষের আবেগ বেশি, তাকে পড়তে হয় মুশকিলে। কারণ তার আবেগের ভাষা সবাই বুঝতেও পারে না। এদিকে আবেগ্রান্ত মন নিয়ে তিনি কোথায় যাবেন, কী করবেন ভেবে পান না।
আবেগ কি সত্যিই নিয়ন্ত্রণ করা প্রয়োজন? সুন্দর একটি জীবন কাটানোর জন্য অবশ্যই আবেগের প্রয়োজন আছে। তবে তা বেশি হয়ে গেলে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জীবনে সবকিছুতে ভারসাম্য রাখা জরুরি। এমনকী আবেগের ক্ষেত্রেও। তাই আপনি যদি বুঝতে পারেন যে আপনার আবেগ কোনোভাবেই বশে আসছে না, তখন তা নিয়ন্ত্রণের জন্য করতে হবে কিছু কাজ। কী সেই কাজ? চলুন জেনে নেওয়া যাক-
মাথা ঠান্ডা রাখুন
মাথা ঠান্ডা রাখতে পারলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। তাই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। কোনো কারণে অনেক বেশি রাগ লাগলেও মাথা ঠান্ডা রাখুন। প্রয়োজনে নিরিবিলি একটি কক্ষে চুপ করে বসে থাকুন। এ সময়ে মানুষের সঙ্গ এড়িয়ে চলাই ভালো হবে। কারণ, চারপাশে যত প্রিয়জনই থাকুক না কেন, কিছু সময় কেবল নিজের সঙ্গে বোঝাপড়া করতে হয়। মাথা ঠান্ডা করে ভাবলে দেখবেন, আপনি যা নিয়ে এত ভাবছেন, তা আসলে আপনার এতখানি ভাবনার যোগ্য নয়।
ইয়োগা
প্রতিদিন চেষ্টা করুন সকাল বেলা ঘুম থেকে ওঠার। সুন্দর সকালের কিছুটা সময় ইয়োগার মতো ব্যায়ামে সময় দিন। এই ব্যায়াম আপনার মন ও মেজাজ শান্ত রাখতে কাজ করে। প্রতিদিন সকালে নিয়ম করে অন্তত ১৫ মিনিট ধ্যান করুন। আবার ঘুমাতে যাওয়ার আগেও এই ধ্যান করতে পারেন। এতে আপনার আবেগ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আর আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসতে হবে না।
লিখে রাখুন
আপনার মনের কথাগুলো লিখে রাখার অভ্যাস করুন। কাউকে পড়তে দিতেই হবে এমন কোনো কথা নেই। নিজের জন্য লিখে রাখুন। আপনার মনে যদি খুব বেশি আবেগ কাজ করে তাহলে সেই কথাগুলোই আবদ্ধ করে রাখুন ডায়েরি বা নোটপ্যাডে। এতে আপনার আবেগ অনেকটাই পরিণত হবে। নিজের কথাগুলো পরবর্তীতে যখন আবার নিজেই পড়বেন, তখন নিজের ভুল এবং সঠিক বিষয়গুলো অনেকটাই ধরতে পারবেন।
অতিরিক্ত কথা নয়
যত পছন্দের মানুষই সামনে থাকুক, কখনো অতিরিক্ত কথা বলবেন না। বিশেষ করে যখন আবেগ কাজ করবে তখন যত সম্ভব কম কথা বলুন। প্রিয় মানুষটির সঙ্গে নিজের আবেগ ভাগ করে নিতে পারেন, যদি সত্যিই তিনি আপনার আবেগের মূল্যায়ন করেন। অনেক সময় আবেগের মুহূর্তে মানুষ ভুল কথা বলে ফেলতে পারে বা ভুল প্রতিশ্রুতি দিতে পারে তাই এসময় অতিরিক্ত কথা এড়িয়ে চলুন।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
















