ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫০ ২৯ অক্টোবর ২০২০
পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদ নামেও পরিচিত। ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে এই উৎসব হয়। ওই দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন।
২০২০ সালে ঈদে মিলাদুন্নবী
চলতি বছর ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম প্রধান দেশে এই উৎসব উদযাপিত হয়েছে। আর ৩০ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং বিশ্বের অন্যান্য দেশে এটি পালিত হবে।
হযরত মোহাম্মদ কে?
তিনি ইসলাম ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী। তাকে ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী গণ্য করা হয়। হযরত মোহাম্মদ (সা.) সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারণা মতে, ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।
দিনটি ছিল আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। তিনি পবিত্র গ্রন্থ কোরআন-এর প্রচার করেন। নবী (সা.) ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক।
ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ১২ রবিউল আউয়াল শুভ দিন। ওই দিন হযরত মোহাম্মদ (সা.) -এর জন্মদিন উদযাপন করেন তারা। আবার দিনটি শোকেরও। কারণ, ওই তারিখেই ওফাত লাভ করেন অর্থাৎ ৬৩ বছর বয়সে মারা যান তিনি।
আরও কয়েকটি কারণে ১২ রবিউল আউয়াল তাৎপর্যময়। ওই দিনে পবিত্র কোরআন শরিফ নাযিল হয় হযরত মোহাম্মদ (সা.) এর ওপর। বিশেষ দিনটিতেই হিজরত ও মিরাজ করেন তিনি।
ঈদে মিলাদুন্নবী উদযাপন
এদিন সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। অনেক জায়গায় শোভাযাত্রার আয়োজনও করা হয়। শিয়া ও সুন্নি মুসলমানরা নিজেদের নিয়ম মতো দিনটি হযরত মোহাম্মদের স্মরণে কাটান।
এই দিনে মুসলিমরা নিজেদের ঘর সাজাযন। সব মসজিদ সুন্দরভাবে সাজানো হয়। দরিদ্র ও অভাবীদের অনুদান দেন তারা। অতিরিক্ত নামাজ আদায় এবং কোরআন পড়া হয়।
বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন
রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন শুরু করেন। মসজিদে মসজিদে, নিজ নিজ বাসায় কোরআন খতম ও জিকির আজগারের মাধ্যমে মহান রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মহানবী (সা.)-এর বিশেষ রহমত কামনা করেন তারা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এদিন তারা দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহ’র প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন।
ঈদে মিলাদুন্নবীতে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নিয়েছে। এছাড়া দেশের সব বিভাগ, জেলা, উপজেলাসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে সর্বশ্রেষ্ঠ নবীর জীবনীর ওপর পক্ষকালব্যাপী আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন শুরু হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। তাছাড়া সরকারি-বেসরকারি ভবন এদিন সন্ধ্যা থেকেই আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা।
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব





