ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪১ ১৬ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার অবস্থার কিছুটা অবনতি লক্ষ্য করা গেলেও, বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে ইনকিলাব মঞ্চের বরাত দিয়ে এক বিবৃতির মাধ্যমে তার শারীরিক অবস্থার এই সর্বশেষ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে শরিফ ওসমান হাদির বরাত দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে চিকিৎসকদের পক্ষ থেকে আপডেট পাওয়া গেছে। এতে বলা হয়, সিঙ্গাপুরে নেওয়ার পর ‘প্রাইমারি টেস্ট’ বা প্রাথমিক পরীক্ষাগুলোর পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল। তবে চিকিৎসকদের তৎপরতায় বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তার সুস্থতার জন্য আরেকটি অস্ত্রোপচার (অপারেশন) প্রয়োজন। তবে তার বর্তমান শারীরিক পরিস্থিতি অস্ত্রোপচার করার মতো অনুকূলে নেই। শরীর সার্জারির ধকল নেওয়ার মতো উপযোগী হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে, উন্নত চিকিৎসার প্রয়োজনে গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দেশে থাকাকালীন তার অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পরিবার ও সংশ্লিষ্টরা।
শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। পরে অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকেই সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





