উইন্ডিজের বিপক্ষে সেই সুখস্মৃতি উজ্জীবিত করছে বাংলাদেশকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৯ ১৬ জুন ২০১৯
বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১ জয়, ২ হার ও ১ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার স্বাদ পেয়েছে টাইগাররা। তাদের সংগ্রহে আছে মাত্র ৩ পয়েন্ট। এতে চিন্তার ভাঁজ বাংলাদেশের কপালে। সেমিফাইনালে যাওয়ার পথে নিশ্চিন্ত অবস্থানে নেই মাশরাফি বাহিনী। এ অবস্থায় সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হচ্ছে তারা।
ক্যারিবীয়দের বিপক্ষে ভালো খেলার টনিক হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি মনে করতে পারে। সেই টুর্নামেন্টে লিগপর্বে দু’বার ও ফাইনালে উইন্ডিজকে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফি-সাকিবরা। সেই সুখস্মৃতিতে উজ্জীবিত হয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্য তাদের।
ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে এদিন বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। এ ভেন্যু সমারসেট কাউন্টি গ্রাউন্ড নামেও পরিচিত।
ত্রিদেশীয় শিরোপাই এখন বাংলাদেশের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর হতাশা ঘিরে ধরেছে তাদের। তাই ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তারা।
জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কেনিংটন ওভালে শক্তিশলী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় তামিম-মুশফিকরা। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের সঙ্গেও জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু ২ উইকেটে কিউইদের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের পয়মন্ত ভেন্যুতে ১০৬ রানের বড় ব্যবধানে হারে লাল-সবুজ জার্সিধারীরা।
দু’টি হারের সঙ্গে শ্রীলংকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় খেলা। যে কারণে নিজেদের লক্ষ্যের পথে দুঃশ্চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে কিছুটা চিন্তামুক্ত হতে মরিয়া টাইগাররা।
পয়েন্ট টেবিলে বাংলাদেশের মতো একই অবস্থা ওয়েস্ট ইন্ডিয়ানদের। ৪ খেলায় ১ জয় ২ হার ও ১ পরিত্যক্ত ম্যাচে ৩ পয়েন্ট তাদের। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
এরপর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হারে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে জেসন হোল্ডারের দল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















