‘কেমিকেল কেমনে দায়ী হয়?’
এরপরেও গুদাম সরাতে নারাজ ব্যবসায়ীরা !
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৮ ২৩ ফেব্রুয়ারি ২০১৯
এতো বড় ট্রাজেডির পরেও পুরান ঢাকার ওই এলাকাগুলো থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম সরাতে নারাজ সেখানকার ব্যবসায়ীরা। অথচ সম্প্রতি চকবাজার এবং ৯ বছর আগে নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের জন্য দায়ী করা হয়েছে স্থানীয় ভবনগুলোতে থাকা রাসায়নিক ও দাহ্য পদার্থকে।
চকবাজার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের তিন দিন পর শনিবার সেখানে রাসায়নিকের গুদাম খালি করতে গিয়ে বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই অবস্থায় মেয়র সাঈদ খোকন গেলে তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয়।
বিক্ষোভকারীদের দাবি, এই অগ্নিকাণ্ডের সঙ্গে কেমিকেল কিংবা রাসায়নিকের কোনো সম্পর্ক নেই। অগ্নিকাণ্ড ঘটেছে গ্যাসের সিলিন্ডার থেকে। সুতরাং বন্ধ করতে হবে গ্যাস সিলিন্ডার।
গত বুধবার রাতে চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে যায় অন্তত পাঁচটি ভবন। যে ভবনগুলোর প্রায় প্রতিটিতে ছিল প্লাস্টিক দ্রব্য, রাসায়নিক কিংবা প্রসাধন সামগ্রীর গুদাম।
নয় বছর আগে নিমতলীতে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পর পুরান ঢাকার সব রাসায়নিকের গুদাম সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছিল।
এবারের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দাহ্য পদর্থের গুদামকে দায়ী করা হলে পুরনো দাবিটি আরও জোরেশোরে উঠেছে।
যে চার তলা বাড়িটি সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নন্দকুমার দত্ত লেনের সেই বাড়ি ওয়াহেদ ম্যানশনের পাশের পাঁচ তলা ভবনে শনিবার সকালে তালা ভেঙে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের বাধা পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
খবর পেয়ে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এসে ওয়াহেদ ম্যানশনের গুদামঘর থেকে রাসায়নিক কাঁচামাল সরাতে অভিযান শুরু করলে স্থানীয়রা শুরু করে বিক্ষোভ।
মেয়র কঠোর হওয়ার ঘোষণা দিলে বিক্ষোভকারীদের একজন তেড়ে এসে বলেন, সরকার কেমিকেল কেমিকেল কইতাছে, সরকার কেমিকেল কইতে কী বোঝায়, হেইডা কউক! এখানে সব ট্যালকম পাউডার, বডি স্প্রে, টায়ারের কালি, এইসব আছিল। এইগুলো কি কেমিকেল? আর গুদামে কেমিকেল আছে বইল্যা আপনেরা সাংবাদিকরা যা কইতাসেন, কেমিকেলের কারণে আগুন লাগছে বলতাছেন, আগুন তো লাগছে সিলিন্ডার থিকা। কেমিকেল এইখানে কেমনে দায়ী হয়?
আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম জুলফিকার রহমান বলেছিলেন, পারফিউমের বোতলে রিফিল করা হত এখানে। সেই বোতলগুলো ব্লাস্ট হয়ে বোমার মত কাজ করেছে। এছাড়া আরও অন্যান্য কেমিকেল ছিল।
চকবাজারের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কোনো কর্তৃপক্ষ নিশ্চিত তথ্য না দিলেও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তাৎক্ষণিকভাবে বলেছিলেন, একটি গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে।
নিমতলীর অগ্নিকাণ্ডের পর রাসায়নিকের গুদাম ও কারখানাগুলো সরানোর উদ্যোগ নেয়া হলেও স্থানীয়রাই সাড়া দেয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা দুর্ভাগ্যজনক।
পাইকারি বাণিজ্যের জন্য সুপরিচিত চকবাজারের বাসিন্দাদের অনেকেই বলেন, অতিরিক্ত ভাড়ার লোভে বেশিরভাগ ভবন মালিক গুদাম ভাড়া দিচ্ছেন রাসায়নিকের ব্যবসায়ীদের। আর এ নিয়ে কথা বলেও কোনো ফল হয় না।
স্থানীয় কয়েকজন বলেন, রাসায়নিকের গুদাম সরাতে কথা বলতে গেলেও বাধা পাওয়া যায় রাজনৈতিক নেতাদের কাছ থেকে।
তবে মেয়র সাঈদ খোকন এবার হুঁশিয়ার করেছেন, পুরান ঢাকার সব রাসায়নিকের গুদাম ও কারখানা অপসারণের কাজ শুরু করেছেন তারা, কারও বাড়িতে অবৈধ কেমিকেলের মজুদ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে দুপুর ২টার দিকে মেয়র চলে গেলেও স্থানীয়দের অনেকে ‘সিলিন্ডার নিষিদ্ধ কর’ বলে স্লোগান দিতে থাকে।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির













