এরশাদকে নিয়ে মন্তব্যের জেরে সংসদে ব্যাপক হট্টগোল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২০ ৩১ জানুয়ারি ২০২৩
জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে মন্তব্যের জেরে সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। ১০ম সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতির জামানত বাজেয়াপ্ত হয়েছিল উল্লেখ করে বক্তব্য দেন আওয়ামী লীগের এমপি মোতাহার হোসেন। একে ঘিরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।
এসময় মোতাহারের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান জাপার সদস্য কাজী ফিরোজ রশিদ এবং রশিউর রহমান রাঙ্গা। দলটির অন্য সদস্যরাও উঠে দাঁড়ান। পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানের প্রতিবাদ করেন আওয়ামী লীগ সদস্যরা। এতে ব্যাপক হইচই শুরু হয়। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পরিস্থিতি শান্ত করেন।
সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরে বক্তব্য দেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার।
তিনি জানান, ২০১৪ সালের নির্বাচনে তার কাছে হেরে জাপা চেয়ারম্যান এরশাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
মোতাহার বলেন, আমার জনপ্রিয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনেই আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমার বিরুদ্ধে যারা নির্বাচনে দাঁড়ান, তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এমনকি এরশাদ সাহেবেরও সেটাই হয়েছিল।
ক্ষমতাসীন দলের এমপির বক্তব্যের প্রতিক্রিয়ায় জাপার সদস্যরা ঘোর আপত্তি জানান। কাজী ফিরোজ বলেন, এরশাদ সাহেব ২০১৪ সালে নির্বাচনে দাঁড়াননি। এসব মিথ্যা কথা। এ বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে, তা না হলে রংপুরে তার খবর আছে।
এরপর জাপার চিফ হুইপ রাঙ্গা দাঁড়িয়ে যান এবং প্রতিবাদ জানাতে থাকেন। তিনি বলেন, এ বক্তব্যের পর আমাদের কথা বলতে না দিলে প্রয়োজনে আমরা বেরিয়ে যাব।
এসময় আওয়ামী লীগের সদস্যরাও জাপার সদস্যদের বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন। দুই দলের সদস্যরা হইচই করতে থাকেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, যদি তথ্যগত কোনো ভুল থাকে তাহলে তা বিশ্লেষণ করে প্রত্যাহার করা হবে।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



