ওবায়দুল কাদেরের আশ্রয়-প্রশ্রয়,দেশত্যাগ নিয়ে তুলকালাম, যে যা বলছেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৮ ১৮ ডিসেম্বর ২০২৪
সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো হেভিওয়েট নেতা কীভাবে এতদিন দেশেই আত্মগোপনে ছিলেন, কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তা নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিন মাস ওবায়দুল কাদের দেশেই আত্মগোপনে ছিলেন। গত ৮ নভেম্বর ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান। বর্তমানে তিনি সেখানেই আছেন।
সূত্রের খবর, প্রায় তিন মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতেই ছিলেন ওবায়দুল কাদের। তিনি নিরাপদে ও বেশ আরাম-আয়েশেই ছিলেন। সবুজ সংকেত পেয়ে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হন। তার এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও সূত্রের খবর, এ ব্যাপারে ভারতে থাকা শেখ হাসিনার কোনো সুপারিশ ছিল না। কারণ, তিনি ওবায়দুল কাদেরের ওপর অনেকটা ক্ষুব্ধ ছিলেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন সে সম্পর্কে সরকারকে ব্যাখ্যা দিতে বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওবায়দুল কাদের এতোদিন দেশে ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। সরকার জানতে পারলে তাকে গ্রেপ্তার করতো। ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়েছেন, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি, ওবায়দুল কাদের গত তিন মাস বাংলাদেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন, কীভাবে তিনি গ্রেপ্তার হননি এবং পরবর্তী সময়ে তিনি কীভাবে বাংলাদেশ ছেড়েছেন- এই বিষয়গুলো সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা দেয়া হোক।’
এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না। জানলে তাকে গ্রেপ্তার করা হতো। এর আগে গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দফতর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় সাংবাদিকরা ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে কোনো তথ্য নেই। কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন। যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন, আমি আপনাদের একটি পুরস্কার দেবো। আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন।’
মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ওবায়দুল কাদেরকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের তিন মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন- এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই। প্রেস সচিব বলেন, ৫ আগস্টের পরে দেশে তিন দিন সরকার ছিল না। এক সপ্তাহ দেশে পুলিশ ছিল না। এ পরিস্থিতিতে অনেক কিছুই হয়েছে। দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা দিয়েছে, ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন। তবে এতটুকু বলতে পারি, এ সরকারের দৃষ্টিতে যা ধরা পড়ছে তাই করছে।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





