করোনাভাইরাস ঠেকাতে যে দেশ যা করছে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৫ ১১ মার্চ ২০২০
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সব দেশ যে ঠিক একইরকম ব্যবস্থা নিচ্ছে তা নয়। নানা দেশ নানা রকম পদক্ষেপ নিচ্ছে। চীন থেকে এ ভাইরাস সংক্রমণের সূচনা। সেদেশে অত্যন্ত কঠোর এবং নজিরবিহীন সব পদক্ষেপ নেয়া হয়েছে।
বিমানবন্দরে স্ক্রিনিং বা আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা
করোনা সংক্রমণ ছড়িয়েছে, এমন দেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে নজরদারি এবং দেহের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা অনেক দেশ করেছে। যুক্তরাষ্ট্র এখন গত ১৪ দিনের মধ্যে চীন বা ইরানে গিয়েছিলেন, এমন বিদেশি যাত্রীদের ঢুকতে দিচ্ছে না। চীন থেকে আসা সব ফ্লাইট পাঠানো হচ্ছে ১১টি মার্কিন বিমানবন্দরে। যাত্রীদের জ্বর, কাশি বা শ্বাসকষ্ট আছে কি-না, তা পরীক্ষা করা হচ্ছে।
নজরদারির ব্যবস্থার মধ্যে আছে-বিমানবন্দরে মেডিক্যাল স্টাফ রাখা, আগত যাত্রীদের উদ্বুদ্ধ করা, যাতে তারা অসুস্থ বোধ করলে তা বিমানবন্দরের কর্মকর্তাদের জানানো এবং করোনাভাইরাস সংক্রমণের লক্ষণগুলো সম্পর্কে তথ্য দেয়া।
বিমানবন্দর ও রেল স্টেশনের মতো অন্যান্য পরিবহন 'হাব'গুলোতে স্ক্রিনিংয়ের ব্যবস্থা অনেক দেশেই করা হয়নি। তবে এর কার্যকারিতা সীমিত বলে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন। এর একটা কারণ, করোনা কারো দেহে ঢুকলে তার দেহে সংক্রমণের লক্ষণ দেখা দিতে ১৪ দিন পর্যন্ত সময় লাগে। এক গবেষণায় দেখা গেছে, এর ফলে এ ভাইরাস সংক্রমিত যাত্রীদের মাত্র অর্ধেককে চিহ্নিত করা সম্ভব হয়।
স্কুল কলেজ বন্ধ
জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বলছে, ১৪টি দেশ এখন পর্যন্ত সব স্কুল বন্ধ করে দিয়েছে। অন্য ১৩টি দেশ কিছু স্কুল বন্ধ করেছে। জাপানে মার্চের শেষ নাগাদ সব স্কুল বন্ধ করা হয়েছে। যেখানে ১৮৬ জন করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হচ্ছে। অন্যদিকে ইতালি আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ করে দিয়েছে। স্পেনের মাদ্রিদ এলাকায় সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি- সংক্রমণ দেখা দিয়েছে, এমন জায়গায় অল্প কিছু স্কুল সাময়িকভাবে বন্ধ করেছে।
উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠান ও খেলা বন্ধ
বেশ কিছু দেশে খেলা বাতিল করা হয়েছে অথবা দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে। ইউরোপে বেশ কিছু ফুটবল, রাগবি ও অ্যাথলেটিক্স ইভেন্ট স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থগিত হয়েছে ইন্ডিয়ান ওয়েলস নামের টেনিস টুর্নামেন্ট। ইতালিয়ান ও সুইস ফুটবল লিগ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কিছু খেলা দর্শকশূন্য স্টেডিয়ামে হবে।
আগামী ২৪ জুলাই জাপানের অলিম্পিক শুরু হওয়ার কথা- তা এখনো স্থগিত করার কোনও সিদ্ধান্ত হয়নি। তবে জাপানের অলিম্পিক মন্ত্রী বলেন, এটা যেন নির্ধারিত সময়েই হয়, সেজন্য সব চেষ্টা তারা করে যাচ্ছেন। তেমন কোনও পরিস্থিতি হলে অলিম্পিক পিছিয়ে এ বছরের শেষ দিকে নিয়ে যাওয়া যেতে পারে।
বাংলাদেশে এ মাসেই দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হওয়ার কথা ছিল। দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার পর সেই অনুষ্ঠানমালার বেশ কিছু অংশ স্থগিত এবং বিদেশি অতিথিদের আগমন পিছিয়ে দেয়া হয়েছে।
জাদুঘর ও পর্যটন কেন্দ্র বন্ধ
বিভিন্ন দেশে কিছু বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। কোথাও দর্শনার্থীর সংখ্যা কমানো হয়েছে বা আগতদের বলা হয়েছে, একে অপরের খুব কাছাকাছি না যেতে। এক মাস বন্ধ থাকার পর সাংহাইয়ের বিশাল ডিজনি অবকাশ কেন্দ্র আংশিকভাবে খুলে দেয়া হয়েছে। তবে হংকং-এর ডিজনিল্যান্ড এবং জাপানের ডিজনি থিম পার্কগুলো এখনও বন্ধ।
এশিয়ার বিভিন্ন দেশে মিউজিয়াম ও অন্যান্য পর্যটন এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। ইতালিতে রোমের কলোসিয়ামসহ পর্যটন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফ্রান্সে প্যারিসের ল্যুভ মিউজিয়াম করোনাভাইরাস আতংকের বন্ধ করা হয়েছিল। তবে এখন তা খুলে দেয়া হয়েছে। কিন্তু কোনও দর্শক অসুস্থ বোধ করলে বা সংক্রমিত দেশ থেকে এসে থাকলে, তাদের সেখানে না যেতে বলা হচ্ছে।
প্যারিসে আইফেল টাওয়ার খোলা রয়েছে। তবে টিকিট বিক্রি হচ্ছে শুধু ব্যাংক কার্ড দিয়ে বা অনলাইনে। প্যারিসের ডিজনিল্যান্ডও খোলা রয়েছে। তবে তাদের একজন কর্মী গত সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হন। সৌদি আরবের মক্কা ও মদিনা, ইরাকের কারবালার মতো ধর্মীয় পবিত্র স্থানগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপিত হয়েছে।
বিভিন্ন এলাকায় লোকজনকে কোয়ারেন্টিন করা
চীনের দৃষ্টান্ত অনুসরণ করে অন্য কিছু দেশও বিভিন্ন এলাকায় লোকজনের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে তার দেশে লোকজনকে ঘরে থাকা এবং ভ্রমণের আগে অনুমতি নেয়ার আদেশ দিয়েছেন। সেখানে রাস্তা ও বিমানবন্দরেও চেকিং করা হচ্ছে। তবে এর কার্যকারিতা এখনো নিশ্চিত নয়।
ইরানে পবিত্র কোম শহরে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে এ শহরে বাইরের লোকের ঢোকা বন্ধ করা বা লোকজনের চলাচল সীমিত করার পদক্ষেপ নেয়। তবে এর কিছু সমালোচনা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় দেগু শহরে করোনাভাইরাস আক্রান্ত দুটি অ্যাপার্টমেন্ট ব্লক কোয়ারেন্টিন করা হয়। যেখানে শিনচিওঞ্জি নামের একটি খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর লোকেরা বসবাস করতেন। উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ পিয়ংইয়ং-এ ৩৮০ জন বিদেশী কূটনীতিক ও অন্যান্য স্টাফদের এক মাসের বেশি সময়ের জন্য তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিন করে রাখে।
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















