করোনা ভাইরাস: সৌদি আরবে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৫ ৯ মার্চ ২০২০
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। রোববার দেশটির তেলসমৃদ্ধ কাতিফ প্রদেশে অচলাবস্থা ঘোষণা করা হয়। সৌদিতে শনাক্ত হওয়া ১৫ জন করোনা ভাইরাস আক্রান্তের বেশিরভাগই রয়েছেন এ প্রদেশে।
মোট ১৫ জন করোনা ভাইরাস আক্রান্তের মধ্যে একজন মার্কিন নাগরিক। তিনি ইতালি ও ফিলিপিন্স ভ্রমণ করেছেন। এছাড়া সোমবার ৯টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। সেগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও মিশর।
শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফ প্রদেশে চারজনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে সেখানে সব কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির দুটি মন্ত্রণালয় নিশ্চিত করেছে , এতে তেল উৎপাদনের ওপর কোনও প্রভাব পড়বে না।
কিন্তু এ সিদ্ধান্ত কাতিফে একধরনের অসন্তোষ তৈরি করতে পারে। সুন্নি নিয়ন্ত্রিত সৌদি সরকারের সঙ্গে শিয়া সংখ্যালঘুদের বিবাদের অন্যতম অংশ এ অঞ্চলটি। স্থানীয়রা অভিযোগ করেছেন, তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সরকার।
প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার ছড়াতে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুধু নিরাপত্তা ও প্রাদেশিক কর্মকাণ্ড চলবে বলে জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, কাতিফে চলাচল সীমিত করা হয়েছে। তবে বাসিন্দারা ঘরে ফেরার এবং বাণিজ্যিক সরবরাহ চালাতে পারবেন।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, কাতিফে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। কর্মকাণ্ড স্থগিত ঘোষণার পর মুদি দোকানে ব্যাপক হারে কেনাকাটা করেছেন মানুষজন।
সৌদি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, আক্রান্তরা হয় ইরান বা ইরাক ভ্রমণ করেছেন কিংবা যারা ওই দেশগুলো ভ্রমণের পর আক্রান্ত হয়েছেন, তাদের সংস্পর্শে এসেছেন।
কাতিফে অচলাবস্থা তৈরির জের ধরে সৌদির সঙ্গে ইরানের উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভাইরাসের প্রাদুর্ভাবের সময় সৌদি নাগরিকদের প্রবেশ করতে দেয়ার কারণে তেহরানের নিন্দা জানিয়েছে রিয়াদ।
সোমবার আক্রান্তদের মধ্যে মার্কিন পর্যটককে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন এক সৌদি নাগরিক। তিনি কাতিফে অন্য এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন। আর বাহরাইনের দুই নারী, তারা সম্প্রতি ইরাক থেকে ফিরেছেন।
দেশটির বিনোদন কর্তৃপক্ষ বলেছে, ভাইরাসের কারণে সোমবার উইন্টার ওয়ান্ডারল্যান্ড বন্ধ থাকবে। এরই মধ্যে ইরানের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি। ইরানের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৪ জন মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন নারী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হয়ে ইরান থেকে ফেরা এক ব্যক্তির সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হন। ওই ব্যক্তি ইরান ভ্রমণের তথ্য গোপন করেছিলেন।
রোববার নেয়া সতর্কতার অংশ হিসেবে মসজিদে সব ধরণের কোরআন ও শিক্ষামূলক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সোমবার থেকে বন্ধ থাকবে। তবে দূর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
আল আরাবিয়া টিভি জানায়, ২৩ মার্চ দেশটির সবচেয়ে বড় খেলাধুলার অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি পিছিয়ে দেয়া হয়েছে।
এদিন বাহরাইন, কুয়েত ও আরব আমিরাতের সঙ্গে স্থল সীমান্ত পারাপারও বন্ধ করা হয়েছে। তিনটি বিমানবন্দরে যাত্রী পরিবহনও সীমিত করা হয়েছে। ১৪টি দেশের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।
কুয়েতে রোববার আরো দুই ব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ১০ মিলিয়ন দিনার তহবিল ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















