গায়ে লাগান শীতের সোনা রোদ, একাধিক রোগ থেকে মিলবে মুক্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০১ ৭ ডিসেম্বর ২০২২
বহুতলের দৌলতে সূর্যের আলো আর সরাসরি গায়ে এসে লাগে না। ২৪ ঘন্টা এসি ঘরে কাটানোর দৌলতে সূর্যের আলো গায়ে লাগানোর কোনও ব্যবস্থা নেই। বরং রোদের থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহারেই আমরা অভ্যস্ত। শীতের রোদে পিঠ দিয়ে আচার খাওয়া কিংবা বড়ি দেওয়ার দিন এখন অতীত। শীতের মিঠে কড়া রোদই সারিয়ে দিতে পারে শরীরের হাজারো অসুখ।
সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে গায়ে লাগছে না বলেই বাড়ছে ভিটামিন ডি-এর অভাবজনিত লক্ষণ। সুস্থ থাকতে সূর্যালোকের বিকল্প কোনও কিছুই নেই। ত্বক আর চুলের জন্যেও সমান ভাবে উপকারী হল এই সূর্যালোক। যে কারণে রোজ সকালে সূর্যের আলো গ্রহণ করা এত জরুরি। সকালের আলোর তেজ এত বেশি থাকে না। আর সেই আলোতেই কোলন ক্যানসার-সহ একাধিক রোগ সেরে যায়।
সকালের নরম রোদ গায়ে লাগাতে পারলেই সবচাইতে ভাল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ রোদে বসুন। এতেই অনেক কাজ হয়ে যাবে। তবে অতিবেগুনি রশ্মি সরাসরি গায়ে না লাগানোই ভাল। এতে হিতে বিপরীত হবে। সকাল ৭-১০ টা পর্যন্ত যে রোদ থাকে তা সহজেই গায়ে লাগানো যায়। তবে ৫-১০ মিনিটের বেশি টানা বসে থাকা একেবারেই ঠিক নয়। সপ্তাহে ২-৩ দিন সকালের নরম রোদ হাত, পা আর মুখে লাগান। সূর্যের আলোর উপকারিতা একাধিক
ক্যানসার ঠেকাতে
অতিবেগুনি রশ্মি ত্বক ক্যানসারের অন্যতম কারণ। কিন্তু সকালের রোদ গায়ে লাগাতে পারলে ক্যানসার ঠেকিয়ে রাখা যায়। পুরুষদের কোলন ক্যানসার ঠেকাতে বিশেষ ভূমিকা রয়েছে সূর্যের আলোর। ডিম্বাশয়ের ক্যানসার, অন্ত্রের ক্যানসার এবং প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায় সূর্যের আলো।
হাড়ের জন্য প্রয়োজন
হাড় শক্তিশালী করতেও ভূমিকা রয়েছে ভিটামিন ডি-এর। ২০০৮ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, সূর্যালোক শরীরে যথেষ্ঠ পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। আর তাই হাড় গঠনে অপরিহার্য হল এই সূর্যালোক।
ত্বকের সমস্যার সমাধানে
সঠিক সময়ে সূর্যের আলো ত্বকে লাগাতে পারলে এই ৪ ত্বকের সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। সোরিয়াসিস, একজিমা, জন্ডিস, ব্রণ ঠেকাতে সাহায্য করে এই সূর্যালোক। তবে এর আগে কোনও এক বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন।
হতাশা কমায়
সূর্যের আলো মানসিক স্বাস্থ্য উন্নতি করতেও সাহায্য করে। মস্তিষ্কে হ্যাপি হরমোন সেরোটোনিনের উত্পাদন বাড়াতে কাজে আসে সূর্যালোক। সেরোটোনিনের মাত্রা কমে গেলে যে কারণে হতাশা, চাপ, উদ্বেগ জাঁকিয়ে বসে। যে কারণে বলা হয় ঘর যেন স্যাঁতস্যাঁতে না থাকে। ঘরে একফালি রোদ প্রবেশ করলেই মন ভাল থাকে।
রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়
রিউমাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েডের সমস্যা থাকলে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডি শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















