থিওডোলাইটের দাম ৫০লাখ
চাঁদ দেখতে কেনা হবে অত্যাধুনিক যন্ত্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০০ ১০ জুন ২০১৯
চাঁদ দেখতে উন্নত প্রযুক্তির যন্ত্র কিনতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে উদ্যোগ নিয়েছে।
এবার ঈদুল ফিতরের আগে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হলো।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক সূত্র জানায়, চাঁদ দেখার জন্য থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে। প্রতিটির দাম পড়বে প্রায় ৫০ লাখ টাকা।
কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতে সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ ধরনের সমস্যা আর যাতে না হয় সেজন্য চাঁদ দেখার জন্য সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছি। মন্ত্রণালয় এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বলে আমাদের জানিয়েছে।
বৈঠকে কমিটির একাধিক সদস্য এবারের ঈদুল ফিতরের চাঁদ দেখা নিয়ে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, সে প্রশ্ন তোলেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি কমিটিকে বলেন, ৪০–৪৫ জন আলেমের পরামর্শে সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমবার দেয়া ঘোষণার আগে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তখন আলেম–ওলামারা মত দেন, সৌদি আরবে চাঁদ দেখার সঙ্গে এ দেশের ঈদের সম্পর্ক নেই। দেশে চাঁদ দেখা যেতে হবে। এ কারণে প্রথম ঘোষণা আসে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী বিশ্বাসযোগ্য ব্যক্তি চাঁদ দেখতে পেয়েছেন। এ কারণে চাঁদ দেখার ঘোষণা দেয়া হয়।
বৈঠক সূত্র জানায়, চাঁদ দেখার বিষয়ে আধুনিক যন্ত্রের ব্যবহার নিয়ে বৈঠকে প্রশ্ন ওঠে। তখন ধর্ম সচিব জানান, চাঁদ দেখার জন্য থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে। প্রতিটির দাম পড়বে ৫০ লাখ টাকার মতো।
সভাপতি রুহুল আমীন মাদানী বলেন, চাঁদ দেখা নিয়ে অনেক আলোচনা হয়েছে। মন্ত্রী যেটা করেছেন তা আলেমদের সঙ্গে পরামর্শ করেই করেছেন। বিভিন্ন জায়গা থেকে চাঁদ দেখার খবর আসার পর তিনি ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদ দেখা নিয়ে এ ধরনের সমস্যা বিশ্বের অনেক দেশেই হয়। সৌদি আরবেও চাঁদ দেখা নিয়ে ভুল হওয়ার কারণে কয়েক মিলিয়ন ডলার কাফফারা দিতে হয়েছে।
তিনি বলেন, তারা মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছেন, যাতে আগামীতে এ ধরনের বিতর্ক তৈরি না হয়। ভবিষ্যতে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ব্যবহার করার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। মন্ত্রণালয় বলেছে, তারা চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কিনবে।
এবারের শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দুটি ঘোষণা আসে। জাতীয় চাঁদ দেখা কমিটি গত ২৯ রমজান রাত পৌনে ৯টায় প্রথমে ঘোষণা দেয় দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ হবে ৬ জুন। পরে তারারির নামাজের পর রাত ১১টার পর আবার কমিটি ঘোষণা দেয় চাঁদ দেখা গেছে। ঈদ হবে ৫ জুন। শেষ পর্যন্ত ৫ জুন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।
হজ নিয়ে আলোচনা
বৈঠকে আসন্ন পবিত্র হজ নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি বলেন, হজ যাতে সুষ্ঠু হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে সার্বিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। হজের সময় আমাদের ইমিগ্রেশন সৌদি আরবে হতো। এতে অনেক কষ্ট করতে হতো। হাজিদের সুবিধার্থে এ বছর এটি ঢাকায় নিয়ে আসা হয়েছে।
হজ ফ্লাইটে সিট ফাঁকা থাকার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়টি জানিয়েছি। আশা করি এ বছর এটা আর হবে না।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ক্যাম্পের সিটসহ অন্যান্য সমস্যা, ফ্লাইটের সিডিউল সঠিক সময়ে না হওয়া এবং সৌদি আরব যাওয়ার পর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা নিরসন করতে সংসদীয় কমিটি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়।
রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান, মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, তাহমিনা বেগম ও বেগম রত্না আহমেদ বৈঠকে অংশ নেন।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার

