চ্যাটজিপিটি ব্যবহারকারীদের আলাপ ফাঁস!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১০ ২৩ মার্চ ২০২৩
ক্রমেই জনপ্রিয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যাটবট চ্যাটজিপিটি’। কিন্তু এরই মধ্যে দু:সংবাদ। এক অভ্যন্তরীণ ত্রুটির ফলে ব্যবহারকারীদের একটি অংশ অন্যান্য ব্যবহারকারীর কথোপকথনের শিরোনাম দেখার সুযোগ পেয়েছেন।
বিষয়টি জানিয়েছেন চ্যাটবটের নির্মাতা কোম্পানি ওপেনএআই’র প্রধান নিজেই।
এর আগে সামাজিক সাইট রেডিট ও টুইটারে কয়েকজন ব্যবহারকারী বিভিন্ন এমন ‘চ্যাটিং হিস্টরি’র ছবি পোস্ট করেন, যেগুলো নিজেদের নয় বলে দাবি করছেন তারা।
ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান বলেন, এতে ‘কোম্পানির খুবই খারাপ লেগেছে’। তবে, ‘উল্লেখযোগ্য এই ত্রুটির’ সমাধান হয়েছে।
এদিকে, প্ল্যাটফর্মের বেশ কিছু ব্যবহারকারী নিজেদের প্রাইভেসি নিয়ে শঙ্কিত থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
গত বছরের নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন খসড়া বার্তা, গান এমনকি কোড লেখার উদ্দেশ্যে এই চ্যাটবট ব্যবহার করেছেন।
চ্যাটবটের প্রতিটি কথোপকথনই সংরক্ষিত থাকে ব্যবহারকারীর ‘চ্যাট হিস্টরি’ বারে, যা পরবর্তীতে ফের দেখা যায়।
তবে সোমবার ব্যবহারকারীরা নিজেদের ‘হিস্টরি’তে বিভিন্ন এমন কথাবার্তা দেখতে পান, যা তাদের চ্যাটবটে আগে ছিল না।
এদিকে, নিজের চ্যাট হিস্টরিতে ‘চাইনিজ সোশালিজম ডেভেলপমেন্ট’-এর মতো বিভিন্ন শিরোনাম থাকা একটি ছবি সামাজিক প্ল্যাটফর্ম রেডিটে শেয়ার করেন এক ব্যবহারকারী। এর পাশাপাশি, ম্যান্ডারিন ভাষার কথপোকথনও ছিল এতে।
গেল মঙ্গলবার কোম্পানিটি মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গকে বলেছে, তারা এই সমস্যা সমাধানের উদ্যেশ্যে সোমবারের শেষ বেলায় অস্থায়ীভাবে চ্যাটবটটি নিষ্ক্রিয় করে দিয়েছে।
কোম্পানি আরও বলেছে, ব্যবহারকারীরা এর মূল চ্যাটিং ব্যবস্থায় প্রবেশ করতে পারেননি।
ওপেনএআই’র প্রধান নির্বাহী টুইট করেন, শীঘ্রই এই বিষয়ে ‘প্রযুক্তিগত ময়নাতদন্ত’ চালানো হবে।
তবে, এই ত্রুটির কারণে সেইসব ব্যবহারকারীর উদ্বেগ বেড়েছে, যারা ভয় পাচ্ছেন যে এই টুলের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
এই ত্রুটি থেকে ইঙ্গিত মেলে, ব্যবহারকারীর চ্যাটিং ব্যবস্থায় ওপেনএআই’র প্রবেশাধিকার আছে।
কোম্পানির প্রাইভেসি নীতিমালায় অবশ্য উল্লেখ আছে, প্রম্পট বা প্রতিক্রিয়ার মতো ব্যবহারকারীর ডেটা, চ্যাটবট মডেলের প্রশিক্ষণ অব্যাহত রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
তবে ওই ডেটা কেবল ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য মুছে ফেলার পরে ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
এক দল বেটা পরীক্ষক ও সংবাদকর্মীর কাছে গুগলের নিজস্ব চ্যাটবট ‘বার্ড’ উন্মোচনের কেবল একদিন পর জনপ্রিয় এই চ্যাটবটে এমন ত্রুটি এলো।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ক্রমবর্ধমান বাজার নিয়ন্ত্রণের উদেশ্যে ‘আঁটসাঁট বেঁধে’ নেমেছে গুগল ও ওপেনএআই’র মূল বিনিয়োগকারী মাইক্রোসফট।
তবে নতুন পণ্যের আপডেট ও উন্মোচনের গতির কারণে অনেকের মধ্যেই এমন শঙ্কা তৈরি হয়েছে যে এই ধরনের পণ্য ক্ষতিকারক হতে পারে বা এতে অনিচ্ছাকৃত কোনো ফলাফল আসতে পারে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


