থামলো বার্সা’র স্বপ্নযাত্রা
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৫ ৮ মে ২০১৯
বার্সাকে মাটিতে নামিয়ে দিলো লিভারপুল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে থেমে গেল পুরো মৌসুমে উড়তে থাকা বার্সেলোনার স্বপ্নযাত্রা।
সেমিফাইনালের দ্বিতীয় পর্বের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে বিধ্বস্ত কাতালানরা।
এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে ফাইনালে উঠল লিভারপুল।
আর প্রথম পর্ব জিতেও তিন মৌসুম পর ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।
প্রথম পর্বে বার্সার কাছে ৩-০ গোলে হেরেছিল। দ্বিতীয় পর্বে ম্যাচ জিতে ফাইনালে উঠতে জিততে হতো ন্যুনতম ৪ গোলের ব্যবধানে।
এমন ম্যাচে সালাহ ফিরমিনো ছাড়া প্রায় অসম্ভব কাজের শুরুটা হল দুর্দান্ত। ৭ মিনিটেই লিভারপুল অধিনায়ক হেন্ডারসনের পাস স্টেগেন রুখে দিলেও ফিরতি শটে গোল ডিভোক অরিগির। এনফিল্ডে লাল রংয়ে ছেয়ে যাওয়া ৫৫ হাজার দর্শকের গগন বিদারী চিৎকার।
বার্সা ম্যাচে ফেরে ১৩ মিনিটে। মেসির শটে দেয়াল হয়ে দাঁড়ান লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। ৪ মিনিট পর আবারও আক্রমণ কৌতিনহোর। এবারও বাধা অ্যালিসনের গ্লাভস।
এরপর দু'দলের আক্রমণ - পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে ম্যাচ। কিন্তু ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে আর পূর্ণতা পায়নি।
বিরতি থেকে ফিরে ম্যাচের মোক্ষম অস্ত্রটা চালায় লিভারপুল কোচ ক্লপ। রবার্টসনের বদলি হিসেবে মাঠে নামান উইজনাল্ডামকে। মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ৫৪ মিনিটে বার্সার ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন এই ডাচ ফুটবলার। ১২২ সেকেন্ড না পেরোতেই আবারো গোল উইজনাল্ডমের। তখনো ফাইনালের টিকিট পেতে দরকার অন্তত এক গোল। আর বার্সা গোল দিয়ে বসলে দুই গোল।
এমন অবস্থায় ব্যাবধান কমাতে দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন এনেছিলো বার্সা। কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ৮০ মিনিটে অলরেড ডিফেন্ডার আলেকজান্ডার আর্নল্ডের সুযোগ সন্ধানী কর্নার থেকে বার্সা শিবিরকে হতভম্ব করে আবারো গোল করেন প্রথম গোলের জাদুকর অরিগি। ততক্ষণে লেখা হয়ে গেছে ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় দল হিসেবে প্রথম পর্বে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ফাইনালে উঠল লিভারপুল। আর সাত দিন আগের হারের মধুর প্রতিশোধ নিয়ে বার্সাকে মনে করিয়ে দিল - বেস্ট নেভার রেস্ট ! আর কেঁদে বিদায় নিতে হলো দর্শক নন্দিত বার্সাকে।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















