টিভির খবরে জানলেন করোনাভাইরাসে আক্রান্ত তিনি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৩ ১ মার্চ ২০২০
টেলিভিশন ছেড়ে নিজের নাম শুনলেন। শুনলেন তিনি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত!
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গেল ৩০ জানুয়ারি ভারতে এক নারীর ভাগ্যে ঘটল এ ঘটনা।
বিবিসির কাছে ওই নারী জানান, ‘হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে তার বন্ধু বার্তা পাঠিয়ে দ্রুত টিভি ছেড়ে খবর দেখতে বলেন। বন্ধুর কথামতো টিভি ছেড়ে তিনি সংবাদপাঠকের মুখে তার নাম শুনতে পান।’
বিবিসিকে তিনি বলেন, ‘আমি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় উহান ছেড়ে ভারতে চলে আসি। উহানেই এই ভাইরাসে আক্রান্ত হই। কিন্তু ভাইরাসের কোনো লক্ষণ প্রকাশ পায়নি তখনও।’
চীন থেকে ফেরার পর তিনিসহ আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস নেই বলে সবাইকে ছেড়েও দেয়া হয়।
এর দুদিন পরই টিভিতে তিনি শুনতে পান সংবাদপাঠক বলছেন, চীনের উহান শহর থেকে আগত মেডিকেলের এক শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
তাৎক্ষণিক তিনি বুঝে যান, রিপোর্টটি তাকে নিয়েই।
তবে এমন খবরে আতঙ্কিত হননি বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমি জানতাম করোনাভাইরাসে বয়স্ক লোকজন আক্রান্ত হলে তারা মৃত্যুমুখে পড়েন। বিশেষ করে যাদের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা আছে তারা। আমি নিজেকে শান্ত রেখেছিলাম। কারণ আমার এমন কোনো সমস্যা ছিল না। তাই আমার চিন্তাভাবনা বেশ ইতিবাচক ছিল। মনোবল চাঙ্গা ছিল।’
তিনি জানান, ‘ওই সংবাদের এক ঘণ্টার মধ্যেই তার বাসায় চিকিৎসক এসে হাজির হয়। তাকে দ্রুত কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। এর পর চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে হাসপাতালে রেখে দেয়া হয় তাকে।’
শুধু তাকেই নয়, তার পরিবারের সদস্যদেরও হাসপাতালে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।
কীভাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিবিসিকে তার ইতিহাস তুলে ধরেন এই ভুক্তভোগী।
তিনি বলেন, ‘গত তিন বছর ধরে চীনের উহানে মেডিসিন বিষয়ে পড়ছিলাম। চলতি মাসের ৯ জানুয়ারি পর্যন্ত আমাদের ক্লাস ছিল। সেই সময় সেমিস্টার পরীক্ষা চলছিল। আমরা সবাই কয়েক সপ্তাহের ছুটির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক এ সময়ে চারদিক থেকে মৃত্যুর খবর আসতে থাকে। মাসের মাঝামাঝি গিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গেল। একই সঙ্গে গুজবও ছড়িয়ে পড়ছিল।’
তিনি বলেন, ‘২০ জানুয়ারি রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়া শুরু করে। তখন উহান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই আমি এবং বিমানের টিকিট বুক করি। ভারতীয়দের উদ্ধার করার জন্য পাঠানের ভারত সরকারের বিমানে আসিনি আমি। ওই ঘটনার আগেই কলকাতা বিমানবন্দরে নামি। সেখান থেকে আরেকটি বিমানে করে আসেন দক্ষিণের কোচিন শহরে আসি।’
তিনি জানান, ‘ভারতের ওই দুই বিমানবন্দরে কিছুই ধরা পড়েনি তার। তাকে কেউ বাধাও দেননি। কারণ কলকাতা ও কোচিনের দুই বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের ভেতর দিয়ে যাওয়ার পরও তার দেহে করোনাভাইরাস সংক্রমণের কোনো উপসর্গই ছিল না তখন।’
বিবিসি জানায়, বর্তমানে তিনি ও তার পরিবারের সব সদস্যকে একটি বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাদের সুচিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
বিশ্ব করোনাভাইরাসের থাবা থেকে মুক্ত হলে ফের উহানে ফিরে পড়াশোনায় মনোযোগী হবেন তিনি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






