ঢাকায় সম্পদের দিক থেকে এগিয়ে আ.লীগ প্রার্থীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪০ ১৫ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঢাকা মহানগরীর প্রার্থীদের তালিকার মধ্যে সম্পদের দিক দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরাই এগিয়ে আছেন। যেখানে দলটির ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জন কোটিপতি। সেখানে বিএনপির প্রার্থী ৮ জন প্রার্থী কোটিপতি।
এদিকে মহাজোট শরিক দলের তিন প্রার্থীও কোটিপতি। আর বিরোধী বিএনপির জোটের ১৫ প্রার্থীর মধ্যে ১১ জন কোটিপতি, এর মধ্যে বিএনপির প্রার্থী ৮ জন।
নির্বাচন কমিশনে জুমা দেয়া হলফনামা থেকে দেখা গেছে করে, রাজধানীর আসনগুলো থেকে নির্বাচনে অংশ নেওয়া সবচেয়ে সম্পদশালী হচ্ছেন প্রার্থী ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১১৫ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৬০৭ টাকা। বার্ষিক আয় ১০ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৬২১ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম এর সম্পদের পরিমাণ ৭০ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ২৪৬ টাকা। বার্ষিক আয় প্রায় ১ কোটি ১৬ লাখ ৬২ হাজার ৭৪ টাকা।এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকা-১১ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী এ কে এম রহমতুল্লাহ্র সম্পদের পরিমাণ ৬৪ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ২১৮ টাকা। বার্ষিক আয় প্রায় ৪ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ২০৮ টাকা।
কোটিপতি তালিকা থেকে বাদ পরেছেন আওয়ামী লীগের ঢাকা-১৭ আসনে প্রার্থী আকবর হোসেন পাঠান (ফারুক) এবং ঢাকা-১৮ আসনের প্রার্থী সাহারা খাতুন। তারা দুজন ছাড়া বাকি ১০ প্রার্থীর সম্পদের পরিমাণ কোটিপতির ঘরে।
সম্পদের দিক দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন ঢাকা–৯ আসনের সাবের হোসেন চৌধুরী। তাঁর সম্পদের পরিমাণ ২১ কোটি ৪৩ লাখ ৮ হাজার ৫০০ টাকা। বার্ষিক আয় ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬২৮ টাকা। এরপরপর আছেনছেন ঢাকা–৫ আসনের প্রার্থী হাবিবুর রহমান। তাঁর সম্পদের পরিমাণ ১৭ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৬১৬ টাকা। বার্ষিক আয় ১ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ১৩৯ টাকা।
এদিকে জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ঢাকা-৪ আসনে সৈয়দ আবু হোসেনের সম্পদের পরিমাণ প্রায় ৩ কোটি ৭০ লাখ ৮০ হাজার ৮২৯ টাকা। বার্ষিক আয় ২০ লাখ ৩৪ হাজার ৮ টাকা। ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদের সম্পদ ৮ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ২৫৬ টাকার। বার্ষিক আয় ৯৩ লাখ ৫৮ হাজার ২০২ টাকা। আর ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মিত্র বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের সম্পদের পরিমাণ ১ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৩৩৭ টাকা। বার্ষিক আয় ১২ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা।
বিএনপিতে শীর্ষ ধনী
১৫টি আসনের মধ্যে ১০টিতে দলীয় প্রার্থী আছে বিএনপির।যার মধ্যে ৮ জন কোটিপতি। বাকি পাঁচটি জোট ও ঐক্যফ্রন্টের শরিকদের দেওয়া হয়েছে। তাদের ভিতর আবার তিনজন কোটিপতি। বিএনপির প্রার্থীদের মধ্যে সম্পদের দিক থেকে শীর্ষে আছেন ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তাঁর সম্পদের পরিমাণ ৫৬ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৪৫৬ টাকা। বার্ষিক আয় ৪ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৭৯৯ টাকা। দ্বিতীয় অবস্থানেই আছেন তার স্ত্রী ঢাকা–৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস। তাঁর সম্পদের পরিমাণ ৩৫ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ৮৫৩ টাকার সম্পদ আছে। বার্ষিক আয় ১০ লাখ ২৪ হাজার ৬৯০ টাকা।
তৃতীয় অবস্থানে আছেন থাকা ঢাকা–১১ আসনের প্রার্থী শামীমা আরা বেগম। তাঁর কাছে ৩০ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৬৫৫ টাকার সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ আছে। তার হচ্ছে বার্ষিক আয় ২২ লাখ ৪১ হাজার ৫৭৮ টাকা।
এরপর ঢাকা–১৪ আসনের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক। তাঁর সম্পদের পরিমাণ ১৫ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৬২২ টাকা। বার্ষিক আয় ২ কোটি ৭ লাখ ৪২ হাজার ৩৬৫ টাকা। ঢাকা–৪ আসনের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের মোট উল্লেখিত সম্পদের পরিমাণ ৭ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ১৬৬ টাকা। বার্ষিক আয় ৭৫ লাখ ৯৪ হাজার ২৬০ টাকা। ঢাকা–১০ আসনের আবদুল মান্নানের মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ২৪ লাখ ৭১ হাজার ২৪৬ টাকা। বার্ষিক আয় ৪২ লাখ ২১ হাজার ৩৪৬ টাকা।
অপরদিকে ঐক্যফ্রন্টের প্রার্থীদের মধ্যে ঢাকা–৭ আসনে মোস্তফা মোহসীনের মোট সম্পদ ৫ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৬২৬ টাকা। বার্ষিক আয় ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬২ টাকা। ঢাকা–১৫ আসনে জামায়াতের প্রার্থী শফিকুর রহমানের মোট সম্পদ ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার (হলফনামায় বার্ষিক আয় উল্লেখ নেই)। ঢাকা–১৭ আসনে আন্দালিভ রহমান পার্থ এর সম্পদ ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ৬১৬ টাকা দেখানো হয়েছে। বার্ষিক আয় ২১ লাখ ৮৬ হাজার ৭৭০ টাকা। ঢাকা–৬ আসনে সুব্রত চৌধুরীর সম্পদ ১১ লাখ ২৯ হাজার ৯৬৮ টাকার। বার্ষিক আয় ৯ লাখ ২৭ হাজার ৩৯৪ টাকা।
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল



