দাম্পত্য জীবনে সুখী হওয়ার ৫ কৌশল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৪ ১৮ অক্টোবর ২০২৩
বিবাহিত জীবনে সবাই সুখী হতে চান। তবে মতের অমিল, ভুল বোঝাবুঝি, ইগো, দূরত্ব ইত্যাদি কারণে দাম্পত্যে নানা অশান্তির সৃষ্টি হয়। আবার বর্তমানে কর্মব্যস্ত জীবনে সবাই মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন, এটিও কিন্তু সম্পর্কে খারাপ প্রভাব ফেলে।
বর্তমানে বিয়ে নিয়ে অনেকের মধ্যেই নেতিবাচক মনোভাব দেখা দেয়। কেউ বলেন বিয়ের পর সুখ-শান্তি নষ্ট হয়ে যায়, আবার কারও মতে বিয়ের পর স্বাধীনতা থাকে না কিংবা অশান্তি লেগেই থাকে ইত্যাদি।
তবে চাইলেই দম্পতিরা নিজেদের বিবাহিত জীবনকে সুখের করতে পারেন। স্বামী-স্ত্রী যদি একে অন্যকে সহযোগিতা করেন ও নিজেদের মধ্যকার বোঝাবুঝি ভালো রাখেন তাহলে বিবাহিত জীবনে সুখী হওয়া সম্ভব। জেনে নিন বিবাহিত জীবনে সুখী হওয়ার ৫ কৌশল-
সঙ্গীকে নিয়ে ইতিবাচক চিন্তা করুন
ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সঙ্গীকে নিয়ে পজেটিভ কিছু ভাবলে ডোপামিন (একটি সুখী হরমোন) হরমোনের নিঃসরণ বাড়ে। যা বেঁচে থাকার প্রেরণা জোগায়। তাই সব সময় ভালো চিন্তা করুন সঙ্গীকে নিয়ে। এমনকি মন খারাপ হলেও সঙ্গীর ভালো দিক কিংবা দুষ্টু-মিষ্টি মুহূর্তের কথা ভাবুন, দেখবেন ভালো বোধ করবেন। এ ধরনের চিন্তা দাম্পত্যে সুখ আনে।
কৃতজ্ঞতা জানান প্রিয়জনকে
কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে ওই ব্যক্তিও যেমন খুশি অনুভব করেন, ঠিক তেমনই আপনারও বেশ শান্তি লাগবে। জীবনসঙ্গীর প্রতি সবারই কৃতজ্ঞ থাকা উচিত। সব সময় মাথায় রাখতে হবে, আপনার প্রিয়জন কিংবা পরিবার এরা সবাই চারপাশে আছেন বলেই জীবন এতো সুন্দর।
তাই প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এ অভ্যাসের গুণে আপনার জীবন সুখের হবে। এতে জীবনের বাধা ও চ্যালেঞ্জগুলো অতিক্রম করাও সহজ হয়ে ওঠে। কারণ তখন মনে হবে আপনি একা নন, আপনার পাশে সঙ্গী ও পরিবারের সবাই আছেন।
সঙ্গীর প্রশংসা করুন
দৈনন্দিন বিভিন্ন কাজে কিংবা যে কোনো সময়ে আপনি সঙ্গীর প্রশংসা করুন। এতে আপনার আত্মসম্মান কমবে না বরং বাড়বে। প্রশংসা শুনতে সবাই ভালোবাসেন। আপনার কোনো কাজে খুশি হয়ে সঙ্গী যখন প্রশংসা করেন, তখন নিশ্চয়ই আপনিও খুশি হন! তাই সময় ও সুযোগ পেলেই সঙ্গীর প্রশংসা করুন। এতে একে অন্যের প্রতি ভালোবাসা আরও দৃঢ় হবে।
নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করুন
বিভিন্ন গবেষণা বলছে, আমাদের মস্তিষ্ক ইতিবাচকের তুলনায় নেতিবাচক ঘটনাগুলো নিয়ে বেশি ভাবে। তাই অতীতের কোনো ভুল, অপ্রাপ্তি কিংবা দুর্ঘটনা মানুষের মস্তিষ্কে তীব্র প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করে ইতিবাচক চিন্তা করতে হবে।
অনেকেই সঙ্গীর বিভিন্ন দোষ-ত্রুটি নিয়ে এতোটাই ভাবেন যে, একসময় দুজনের মধ্যে বাড়ে দূরত্ব। এর কারণ হলো আপনার মস্তিষ্ক নেতিবাচক বিষয় নিয়ে ভাবতেই বেশি উৎসাহিত করে। তাই আপনি যখন সঙ্গীর কোনো ভুল নিয়ে চিন্তা করবেন, ঠিক তখনই সেটি নিয়ন্ত্রণ করে তার কোনো ভালো গুণের কথা মনে করুন। দেখবেন দাম্পত্য হবে সুখের।
বিশ্বাসের মর্যাদা রাখুন
বেশিরভাগ দাম্পত্য কলহের মূলেই থাকে অবিশ্বাস, সন্দেহ কিংবা পরকীয়ার ঘটনা। সব সময় চেষ্টা করুন সঙ্গীর বিশ্বাসের কদর করতে। সেটি যেমন একজন স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য আবার স্ত্রীর এ বিষয়ে লয়্যাল থাকতে হবে। তাহলে দেখবেন ওই দাম্পত্যে কোনো অশান্তি থাকবে না।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















