দীর্ঘদিন কাঁচামরিচ সংরক্ষণের সহজ যত উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২৭ ৪ জুলাই ২০২৩
কাঁচা মরিচের ঝাল ও ঘ্রাণ অনেকের কাছে ভীষণ প্রিয়। রান্না করতে গেলে চাল, ডাল, লবণের পরেই প্রয়োজন হয় এই মরিচের। তবে সম্প্রতি সর্বকালের রেকর্ড ভেঙে কাঁচা মরিচের দাম এখন আকাশ ছোঁয়া। রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। ঈদের আগেও যেই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে।
এখন আর ভাংতি টাকায় পাওয়া যাচ্ছে না কাঁচা মরিচ। ক্রেতাকে সর্বনিম্ন খরচ করতে হচ্ছে বাজারভেদে ৫০ টাকা। কাঁচা মরিচের এই ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে এখনই লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। এই অবস্থায় বেশি দিন কীভাবে এই মরিচ সংরক্ষণ করা যায় সেই বিষয়টি সামনে চলে এসেছে।
মাছ, গোশত, শাক, সবজি, ভর্তা, সালাদ ইত্যাদি তৈরিতে তো লাগেই, অনেকে আবার ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেতে পছন্দ করেন। তবে অনেক সময় কাঁচা মরিচ বেশিদিন সংরক্ষণ করা যায় না। এমনকী রেফ্রিজারেটরে রাখলেও পচে যায় বা শুকিয়ে যায়।
কাঁচা মরিচ কিনে বাড়িতে এনে ঠিকমতো রাখা হয় না বলে তা পচে গন্ধ হয়। কিন্তু কাঁচা মরিচ সহজে ও কম খরচে সংরক্ষণ করে রাখার কয়েকটি প্রচলিত পদ্ধতি আছে। এমনসব কৌশল জানা থাকলে খুব সহজেই কাঁচা মরিচ অনেকদিন ভালো রাখা যায়। জেনে নেয়া যাক সেই সব টোটকা।
জিপার লক ব্যাগের ব্যবহার
যারা এক সপ্তাহ পর্যন্ত রেফ্রিজারেটরে কাঁচা মরিচ সংরক্ষণ করতে চান, তারা জিপ লক ব্যাগ ব্যবহার করতে পারেন। কাঁচা মরিচ বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে বাতাস চলাচল করে না—এমন জিপার লক ব্যাগ দারুণ কার্যকর। তবে এতে মরিচ রাখার আগে অবশ্যই বোঁটা ছাড়িয়ে নিতে হবে।
এরপর তা এই ব্যাগে ভরে রাখতে হবে। এরপর সেই ব্যাগ রেফ্রিজারেটরে রাখতে হবে। সেখান থেকে প্রয়োজনমতো সময়ে বের করে ব্যবহার করতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে কাঁচা মরিচ এক সপ্তাহের বেশি সতেজ থাকে।
অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার
কাঁচা মরিচ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রেফ্রিজারেটরে রাখতে পারেন। অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন প্যাক করেন অনেকে। সেভাবেই ফয়েল পেপারে বোঁটা ছাড়ানো মরিচ রাখুন। দুই প্রান্ত ভালো করে মুড়িয়ে দিন। এরপর ফ্রিজে রেখে দিন। ৫ ঘণ্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে হিমায়িত মরিচগুলো বায়ুরোধক পাত্রে ঢুকিয়ে ফের রেখে দিন রেফ্রিজারেটরে। এভাবে রাখলে দীর্ঘ সময় কাঁচা মরিচ ভালো রাখা সম্ভব।
বোঁটা ছিঁড়ে রাখুন
কাঁচা মরিচ কিনে এনেই রেফ্রিজারেটরে ঢুকিয়ে রাখবেন না। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। তবে রাখার আগে বক্সের নিচে নরম কাপড় বিছিয়ে দেবেন। আর মরিচের বোঁটা ছিঁড়ে রাখতে হবে। এতে সহজে পচবে না। এবার বক্সটি অন্য একটি নরম কাপড়ে ঢেকে দিতে হবে। এই কাপড় মরিচের পানি ধীরে ধীরে শুষে নেবে। দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে কাঁচা মরিচ এভাবে রাখতে পারেন। এভাবে রাখলে ফ্রিজের বাইরে অনেকদিন ভালো থাকবে।
বায়ুরোধী ব্যাগ
কাঁচা মরিচ রাখতে পারেন বায়ুরোধী কোন ব্যাগে। এভাবে রাখতে চাইলেও আগে মরিচের বোঁটা ছিঁড়ে নিতে হবে। এরপর মরিচগুলো ব্যাগে রেখে ব্যাগটি রেফ্রিজারেটরে রাখুন। তবে মনে রাখবেন, যে উপায়ই অবলম্বন করুন না কেন, তাতে দুই সপ্তাহের বেশি কাঁচা মরিচ সতেজ রাখা সম্ভব হবে না।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















