দুশ্চিন্তা দূর করার জাদুকরী ৫ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১০ ৮ ফেব্রুয়ারি ২০২৪
দুশ্চিন্তা এসে ভর করতে সময় লাগে না। এমনকী আলাদা কোনো সময়েরও প্রয়োজন হয় না। নানা কাজের মাঝেও সে এসে উপস্থিত হতে পারে। যেকোনো বিষয় নিয়ে একবার দুশ্চিন্তা ভর করলে তা দূর করা কঠিন হয়ে যায়। তার প্রভাব পড়ে পুরো জীবনযাপনেও। তখন আর কোনোকিছু ভালোলাগে না, কাজে অলসতা লাগে, কারও সঙ্গে কথা বলতেও ইচ্ছা করে না। কিন্তু দুশ্চিন্তাও কখনো কোনো সুফল বয়ে আনে না। তাই এ থেকে মুক্তি পেতে চেষ্টা করতে হবে। চলুন, জেনে নেওয়া যাক দুশ্চিন্তা দূর করার কিছু জাদুকরী উপায়-
১. নিঃশ্বাসের ব্যায়াম করুন
হয়তো আপনি কাজে অনেক ব্যস্ত, কিন্তু তারই ফাঁকে কিছুক্ষণ ব্যায়াম করুন। অন্তত মিনিট দশেক সময় নিন। এই সময়ে গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নিন। চোখ বন্ধ রাখুন। যে বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগছেন তা দীর্ঘস্থায়ী নয়। পৃথিবীর কোনো সুখ কিংবা দুঃখই দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছুই বদলে যায়। নিজেকে এই কথাগুলো বলুন। দেখবেন, দুশ্চিন্তা অনেকটাই হালকা হয়ে গেছে।
২. পুষ্টিকর খাবার খান
যদিও আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়, কিন্তু এতে প্রভাব ফেলতে পারে আমাদের খাদ্যতালিকাও। খাবার কেবল শরীর নয়, আমাদের মনেও প্রভাব রাখতে পারে। তাই শরীরের জন্য প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবার খেতে হবে সঠিক উপায়ে। একটি স্বাস্থ্যকর খাবারের তালিকা আপনাকে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে। খাবারের তালিকা থেকে ভাজাপোড়া, ফাস্ট ফুড, প্রসেসড ফুড জাতীয় খাবার বাদ দিন। এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।
৩. শরীরচর্চা করুন
নিয়মিত শরীরচর্চার অভ্যাস আপনাকে অনেকভাবে উপকারিতা দেবে। শারীরিক ও মানসিক নানা সমস্যা থেকে দূরে থাকতে হলে আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন শরীরচর্চা করার ফলে ডোপামিন ক্ষরণ হয় যা মন ভালো রাখে। তাই দুশ্চিন্তামুক্ত থাকতে চাইলে এই অভ্যাস ধরে রাখতে হবে।
৪. খনিজ লবণ খান
খনিজ লবণের রয়েছে অনেক উপকারিতা। খনিজ লবণ আমাদের শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিগুলিকে ত্বরান্তিত করতে সাহায্য করে। তাই মন প্রফুল্ল ও চনমনে রাখার জন্য আপনার খাবারের তালিকায় মাঝে মাঝে খনিজ লবণ যোগ করতে পারেন। তবে তা খেতে হবে পরিমিত।
৫. সারাক্ষণ ঘরে থাকবেন না
কেবল বাসা কিংবা অফিসেই দিনের পুরোটা সময় কাটাবেন না। অল্প হলেও বাইরে বের হোন। বিশেষ করে সকাল বা সন্ধ্যায় প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। এই দুই সময়ে সূর্যরশ্মি শরীর ও মনকে সতেজ করে। ফলে কমে যায় মানসিক চাপ, দূর হয় দুশ্চিন্তা।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















