ঢাকা, ০৫ জুন শুক্রবার, ২০২৬ || ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৪৬৩

ধর্মঘটে অচল ফ্রান্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫০ ৭ ডিসেম্বর ২০১৯  

চলমান ভয়ঙ্কর ধর্মঘটে গোটা ফ্রান্স অচল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ধর্মঘটের ডাক দেয়া জাতীয় শ্রমিক ইউনিয়ন সতর্ক করে দিয়ে বলেছে, এই টালমাটাল অবস্থা আগামী সপ্তাহে গড়াতে পারে।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পেনশন সংস্কার পরিকল্পনার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এই ধর্মঘটে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছে।  প্রধান পরিবহন সেবা অচল হয়ে পড়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট ১৯৯৫ সালের ধর্মঘটের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় বিক্ষোভে ফ্রান্স তিন সপ্তাহ অচল হয়ে পড়েছিল।
গত বৃহস্পতিবার ব্যাপক আন্দোলনের পর আবার মঙ্গলবার দ্বিতীয় দফায় ধারাবাহিক বিক্ষোভ-ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে ইউনিয়নগুলো।
অনেকেই মনে করেন, বৈষাম্যের বিরুদ্ধে ইয়েলো ভেস্টদের শনিবারের বিক্ষোভ ম্যাক্রনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবুও দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ্পি বলেছেন, সংস্কার পরিকল্পনা থেকে সরে যাবে না সরকার।