নির্বাচন কমিশন ‘ঠুটো জগন্নাথ’ : ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৪ ১৫ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
একাদশ সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন । এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সন্দেহ থাকলেও আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের কিছু মৌলিক সমস্যা নিরসন হবে।
শনিবার সকালে বগুড়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবারও একতরফা একটা নির্বাচন করতে চায়। তারা আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে মরিয়া হয়ে আছে। কিন্তু আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ দিন পর্যন্ত থাকার চেষ্টা করবো। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।
তিনি বলেন, জনগণকে জাগিয়ে তোলা এবং ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করানোটাই আমাদের একমাত্র মূল কাজ। কারণ আমরা জানি জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই সত্যের জয় হবে। গণতন্ত্রের জয় হবে।
তবে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার কৌশল সম্পর্কে তিনি কিছু বলতে চাননি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা ভোটের দিনই জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের প্রার্থী এবং তাদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, আমরা যখনই শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রচারণায় যাচ্ছি, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অংশ নিচ্ছে। তাতে ভীত হয়ে সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র নিয়ে আক্রমণ করছে, হামলা চালাচ্ছে। মনে হচ্ছে একটা যুদ্ধ অবস্থা চলছে। আমরা শুধুমাত্র জনগণের শক্তি নিয়ে টিকে থাকার লড়াই করছি।
নির্বাচন কমিশনকে ‘ঠুটো জগন্নাথ’ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বহুবার নির্বাচন কমিশনে গিয়েছি, অভিযোগ দিয়েছি। কিন্তু কোন বিষয়েই সুরাহা পাইনি। নির্বাচন কমিশন সরকারের নির্দেশের বাইরে কাজ করতে পারছে না। সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীগুলো নির্বাচন কমিশনের কোন নির্দেশই মানছেন না। বরং তারা বর্তমান সরকারের গুণকীর্তন গাওয়া এবং বর্তমান সরকারকে ভোট দেওয়ার ব্যাপারে সরাসরি কথা বলছেন। যা আমাদের গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বিরোধী।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘণ্টার সংবাদ সম্মেলন শেষে বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে গণসংযোগে বের হন মির্জা ফখরুল। বগুড়ায় দুই দিন অবস্থান শেষে আজ রাতেই তার ঢাকা ফিরে আসার কথা রয়েছে।
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল



