পঞ্চগড়ে হামলাকারীরা রাজাকারের উত্তরসূরি: তথ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৬ ১২ মার্চ ২০২৩
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা ইসলাম রক্ষার নামে মানুষের ঘর-বাড়ি লুট, মানুষ হত্যা, দেশের জনপদের পর জনপদ জ্বালিয়ে দিয়েছিল। বর্তমানে যারা পঞ্চগড়ে হামলা করেছে তারাও রাজাকারের উত্তরসূরি, এজিদের বংশধর।
রোববার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের মুক্তমঞ্চে বিএনপি-জামায়াতের দেশব্যাপী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অগ্নিসংযোগ-লুটপাটের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘ইসলাম রক্ষার নামে যুদ্ধের সময় রাজাকারেরা মানুষের ঘর-বাড়ি লুট, অগ্নিসংযোগ, মানুষ হত্যায় মেতে ওঠে। একইভাবে পঞ্চগড়েও হামলার ঘটনা ঘটেছে। যারা এ হামলার সঙ্গে জড়িত তারা রাজাকারের উত্তরসূরি, এজিদের বংশধর। এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বর সমাবেশ করে ১১ তারিখে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। বর্তমান সরকারকে টান দিয়ে ফেলে দেবে; কিন্তু টান দিতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে গিয়ে মির্জা ফখরুলসহ সব বিএনপি নেতাদের কোমর ভেঙে গেছে। তারা ব্যর্থ হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’
মন্ত্রী অভিযোগ করেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টায় পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর এবং পুলিশ, র্যাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে; ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। সরকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে বদ্ধ পরিকর।’
রেলপথন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহসভাপতি আবু তোয়াবুর রহমান, মনিরা পারভীন ও নাঈমুজ্জামান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন প্রমুখ।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





