পানি সংকট নিরসনে ভারতে নয়া কৌশল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৫ ১৯ আগস্ট ২০২২
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ব্যস্ত সড়ক থেকে ১২০ মাইল দূরে কেরাওয়াদি গ্রাম। যেখানে বাস করেন ছায়া বিদূষী। গ্রামটির বাসিন্দাদের জীবনযাপন পুরো পৃথিবী থেকে ভিন্ন। নদী থেকে পানি আনতে দিনের ৪ ঘণ্টা চলে যায় তাদের। প্রতিদিন দুইবার (বিকেল ও সন্ধ্যা) নদীতে যান তারা।
ছায়া বিদূষী বলেন, গ্রীষ্মে প্রখর রোদ। পানি আনতে গিয়ে অনেকে জ্ঞান হারান। আমার মাথা, হাত ও পিঠ ব্যথা হয়। বয়স্কদের জন্য তা আরও কঠিন।
পানি সংকটের কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এভাবে জীবন ক্ষয় করতে চাচ্ছেন না তরুণীরা। তারা ক্লান্তি বোধ করেন। গ্রামের কাউকে বিয়ে করতে অনাগ্রহী ওরা।
তিনি বলেন, আমাদের গ্রামে বহু পুরুষ আছেন। তারা বিয়ে করতে পারছেন না। এজন্য দায়ী পানি সংকট।
গ্রামীণ ভারতে এমন ঘটনা অহরহ। সম্প্রতি কিছুটা অগ্রগতি ঘটলেও প্রায় অর্ধেক বসতবাড়িতে পানির অভাব রয়েছে। কৃষিক্ষেত ও শিল্প-কারখানায়ও বড় চ্যালেঞ্জ রয়েছে।
এনআইটিআই আয়োগকে পরামর্শ দেয়া অভিনাস মিসরা বলেন, ভারতে পানির উৎসগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে না। ফলে এ সংকট চলছে।
ভারতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা অতিরিক্ত মাত্রায় বাড়ছে। এতে মাটির নিচের পানির স্তর আরও পড়ে যাচ্ছে।
ভালো উপাত্ত সংগ্রহের মাধ্যমে এ সমস্যার একটা সমাধান বের করা যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় জলবিজ্ঞান প্রকল্প (এনএইচপি) বাস্তবায়নে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করছে ভারতের জলশক্তি মন্ত্রণালয়।
১৯৯০-এর দশকের মাঝামাঝিতে এ রকম দুটি পরিকল্পনা ছিল। এখন তৃতীয় প্রকল্প বাস্তবায়নের মধ্যে রয়েছে সরকার। আগামী ২০২৪ সালের মার্চে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে ভারতের বিভিন্ন লেক, নদী ও জলাধারে ৬ হাজার সেনসর বসানো হয়েছে। ভূগর্ভস্থ পানি শনাক্ত করতে বসিয়েছে আরও ১ হাজার ৬০০ সেনসর। আর সবটির সঙ্গে মোবাইল ফোন নেটওয়ার্কের সংযোগ করা হয়েছে। যাতে পানির স্তর, আবহাওয়ার অবস্থা, আর্দ্রতা, বায়ুর চাপ ও বৃষ্টিপাত নিয়ে রিয়েল-টাইম উপাত্ত পাঠাতে পারে।
একটি কেন্দ্রীয় ওয়েবভিত্তিক ব্যবস্থায় এসব উপাত্ত জমা থাকবে। যে কেউ ইচ্ছা করলে তা ব্যবহার করতে পারবে। এ সংক্রান্ত সফটওয়্যার তৈরি করা হচ্ছে।
এতে নীতিরির্ধারকেরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ এর মধ্য দিয়ে পানি সংকট নিরসনে ভারতীয় সরকার প্রযুক্তিনির্ভর কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে।
পানি সংরক্ষণ ও তথ্য সংগ্রহে প্রযুক্তিনির্ভর এসব জাতীয় প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়েছে। শিগগিরই ফল পেতে শুরু করবে ভারতীয় কর্তৃপক্ষ।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা







