পুলিশের হাতে কামড় ধর্ষক মজনুর, রুদ্ধদ্বার রায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ১৯ নভেম্বর ২০২০
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় একমাত্র আসামি মজনুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসা. কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের জেলের কথা বলা হয়েছে। তবে রায়ের এই দিনে মজনু আদালতে বেপরোয়া আচরণ করেন। পুলিশকে, মিডিয়া কর্মীদের আঙুল উচিয়ে শাসান। আত্মহত্যারও হুমকি দেন।
মজনুর বেপরোয়া আচরণ এমন অবস্থায় পৌঁছায় যে বিচারক আদালত কক্ষকে রুদ্ধদ্বার করে রায় দিতে বাধ্য হন। এদিন সকাল সোয়া ৮টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় মজনুকে। এরপর রাখা হয় আদালতের হাজতখানায়।
আদালতে আনার পর থেকেই মজনুকে বেপরোয়া আচরণ করতে দেখা যায়। পুলিশ তাকে দুই দিক থেকে দুই হাত চেপে ধরে নেওয়ার সময় হাত ছাড়িয়ে আঙুল তুলে শাসাতে থাকেন। কালো টি-শার্ট গায়ে থাকলেও একটি আকাশি রঙা শার্ট তার কাঁধের উপরে রাখা ছিল। সেটি নামাতে বললেও পুলিশের সঙ্গে ঔদ্ধত্তপূর্ণ আচরণ করেন তিনি।
পরে রায়ের জন্য মজনুকে আদালত কক্ষে নেয়া হয়। তুমুল হট্টগোল শুরু করেন। সেখানেও পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। অকথ্য ভাষা ব্যবহার করেন। তার হুমকি ধমকির শিকার হন সংবাদ কর্মীরাও। তাদেরও উদ্দেশ্যে বিদ্রুপাত্মক শব্দও ব্যবহার করেন তিনি।
একপর্যায়ে হাঁটু গেঁড়ে বসে যান মজনু। বিচার মেনে নেবেন না বলে চিৎকার করতে থাকেন। এতে রায় পড়তে সমস্যা হয় বিচারকের। আদালত কক্ষে তার তুমুল হট্টগোল ও অশোভন আচরণ করায় বিচারক রুদ্ধদ্বার কক্ষে রায় ঘোষণা করতে বাধ্য হন। যা দেশের বিচার ইতাহাসে বিরল ঘটনা।
মজনু এসময় অশালীন ভাষায় গালাগালি করতে থাকেন। এসময় পুলিশ কর্মী চুপ করতে বললে পুলিশকে মারতে যাওয়ার চেষ্টাও করেন। ওই সময় তিনি কাঠগড়ায় বসে বলতে থাকেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমার শরীর খুব দূর্বল। আমাকে ওরা ১ বছর ধরে অত্যাচার করছে। আমি মারামারি করি না, নেশা পানি করি না। আমি প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো।
তিনি বলেন, আমার মা খুব অসুস্থ, আমার মায়ের কাছে কেউ নেই। আমাকে ওরা অনেক অত্যাচার করছে। কারাগারে মানুষ বেচাকেনা করা হয়। আমার পক্ষে কেউ নেই। আমি এতিম। আমারে ছাইড়া দেন। আমি বিল্ডিং থেকে লাফ দিয়ে মইরা যামু। আমারে ছাইড়া দেন।
রায় ঘোষণা শেষে পুলিশের কাছ থেকে পালানোর জন্যও চেষ্টা করেন মজনু। এমনকি একজন পুলিশ সদস্যের হাতে কামড়ে দেন। তার মুখ থেকে রক্তে বের হতে দেখা গেছে। এসময় তিনি সাংবাদিকের সামনে চারজনের নাম বলেন। তার মতে এরা ধর্ষণের সাথে জড়িত। নামগুলো হচ্ছে- মিলন, ইয়াসিন, দুলাল ও আলামিন।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















