প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য ‘শব্দ চয়নে ভুল’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৩ ৫ জুন ২০২৩
নির্বাচনকালীন সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীর ‘পদত্যাগ’ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছিলেন, তা ‘শব্দ চয়নের ভুল’ ছিল বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। সাংবাদিকদের ‘উপর্যুপরি’ প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রীর ওই ভুল হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।
সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যখন মনে করবেন যে তিনি একটা ছোট সরকার করতে চান, নির্বাচনকালীন সরকার… তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তার পরে তিনি তার সরকার গঠন করবেন।
“আমার মনে হয় এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। তার কারণ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটি রূপরেখা দিয়েই দিয়েছেন, সেজন্য এখানে আর বিস্তারিত কিছু বলার নাই।”
মন্ত্রীর বক্তব্যের ওই ‘পদত্যাগ’ বিষয়টি নিয়ে আলোচনার ঢেউ ওঠে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দুটি নির্বাচনকালীন সরকার গঠন হয় শেখ হাসিনার নেতৃত্বেই। আর এবার তার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলনে আছে বিএনপি ও সমমনারা।
২০১৪ সালের নির্বাচনের আগের অবস্থানে ফিরে গিয়ে বিরোধীরা বলছে, দাবি না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, সংবিধানে যেভাবে বলা আছে, নির্বাচন হবে সেভাবেই। সরকারের পদত্যাগের প্রশ্নই আসে না।
দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমসুখি অবস্থানের মধ্যে আইনমন্ত্রীর এই বক্তব্য নতুন কোনো ভাবনার সূচনা কি না, সেই প্রশ্নের মধ্যে বিকালে আইন মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা আসে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম আইনমন্ত্রী যা যা বলেছেন, তার অনেক কথা উল্লেখ করে লেখেন, “সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নের জবাব দিতে গিয়ে মাননীয় মন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে শব্দ চয়নে ভুল করায় যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা উপরোক্ত বক্তব্য দ্বারা স্পষ্ট করা হলো।”
তবে আইনমন্ত্রী কী ভুল করেছিলেন, তা সেই ব্যাখ্যায় আর উল্লেখ করা হয়নি। এ প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হলে রেজাউল করিম মন্তব্য করতেও রাজি হননি।
আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের ব্যাখ্যায় মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, “সাংবাদিকেদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী ওয়েস্ট মিনিস্টার স্টাইল পার্লামেন্টারি সিস্টেম অব গভর্নমেন্টে আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যখন মনে করেন যে, তিনি একটি ছোট সরকার গঠন করতে চান বা নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি তা করবেন।
“আমার মনে হয় এই ব্যাপারে কোন অস্পষ্টতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন, নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন, সে ব্যাপারে একটি রূপরেখা তিনি দিয়েই দিয়েছেন।”
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





