প্রাণ ঘি রাঁধুনী ধনিয়া-জিরা গুঁড়ার লাইসেন্স স্থগিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৬ ১২ জুন ২০১৯
পরীক্ষায় পণ্যের নিন্মমান পাওয়ায় দ্বিতীয় দফায় দেশের শিল্পগোষ্ঠী প্রাণ, স্কয়ারসহ ১৬টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। থ্রি স্টার ফ্লাওয়ার মিলের থ্রি স্টার ব্র্যান্ডের হলুদের গুঁড়া ও এগ্রো অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের খুসবু ব্র্যান্ডের ঘিয়ের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বিএসটিআই’র লাইসেন্স না থাকায় আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। দ্বিতীয় দফায় ৯৩টি পণ্যের মান পরীক্ষা করে ২২টি পণ্যের নমুনা নিন্মমানের পায় বিএসটিআই। গতকাল বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী এসএম ইসহাক আলীর সই করা এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
লাইসেন্স স্থগিত করা প্রতিষ্ঠানগুলো হলো প্রাণ ডেইরি লিমিটেডের প্রাণ প্রিমিয়াম ব্র্যান্ডের ঘি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রাঁধুনী ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া, পারটেক্স গ্রুপের হাসেম ফুডস প্রোডাক্টসের কুলসন লাচ্ছা সেমাই, যমুনা কেমিক্যাল ওয়ার্কসের এ-৭ ব্র্যান্ডের ঘি, কুইন কাউ ফুড প্রোডাক্টসের গ্রিন মাউন্টেন ব্র্যান্ডের বাটার অয়েল, এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুসকান ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, কনফিডেন্স সল্ট লিমিটেডের কনফিডেন্স ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জে কে ফুড প্রোডাক্টস মদিনা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির উট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ ও জনতা সল্ট মিলসের নজরুল ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ। নিন্মমানের এসব পণ্য মানোন্নয়নপূর্বক পুনঃঅনুমোদন ছাড়া উৎপাদন, সরবরাহ, পাইকারি ও খুচরা বিক্রি, বিজ্ঞাপন প্রচার না করার এবং ৭২ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের এসব নিন্মমানের পণ্য না কেনার অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের রূপচাঁদা ব্র্যান্ডের সরিষার তেলের নমুনা সরবরাহ না করায় লাইসেন্স স্থগিত করা হয়। ৪২টি পণ্যের নমুনা পরীক্ষায় মানসম্মত পাওয়ায় ২৬টি পণ্যের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার ও ১৬টি প্রতিষ্ঠানের নিন্মমানের পাওয়ায় লাইসেন্স বাতিল করা হয়।
স্থগিতাদেশ প্রত্যাহার করা ২৬টি প্রতিষ্ঠানের পণ্য হলো এসিআই পিওর লবণ ও এসিআই ধনিয়া গুঁড়া, ডুডলস নুডুলস, তীর সরিষার তেল, প্রাণ কারি পাউডার, ফ্রেশ হলুদের গুঁড়া, দীঘি ড্রিংকিং ওয়াটার, আররা ড্রিংকিং ওয়াটার, মধুমতি আয়োডিনযুক্ত লবণ, জিবি সরিষার তেল, বাঘাবাড়ী স্পেশাল ঘি, মধুবন লাচ্ছা সেমাই, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, মিঠাই লাচ্ছা সেমাই, মধুফুল লাচ্ছা সেমাই, মেহেদী বিস্কুট, নিশিতা সুজি, মঞ্জিল হলুদের গুঁড়া, ডলফিন মরিচের গুঁড়া ও ডলফিন হলুদের গুঁড়া, সূর্য মরিচের গুঁড়া, কিং ময়দা, গ্রান ল্যান্ডস মধু, রূপসা ফার্মেন্টেড মিল্ক, শান হলুদের গুঁড়া ও মক্কা চানাচুর।
লাইসেন্স বাতিল করা ১৬টি প্রতিষ্ঠান হলো প্রাণ এগ্রো লিমিটেডের প্রাণ হলুদের গুঁড়া ও প্রাণ লাচ্ছা সেমাই, পারটেক্স গ্রুপের ড্যানিশ ফুডস লিমিটেডের ড্যানিশ কারি পাউডার ও ড্যানিশ হলুদের গুঁড়া, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পুষ্টি সরিষার তেল, মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের মোল্লা সল্ট আয়োডিনযুক্ত লবণ, মিষ্টি মেলা ফুড প্রোডাক্টসের মিষ্টি মেলা লাচ্ছা সেমাই, ডানকান প্রোডাক্টস লিমিটেডের ডানকান’স ন্যাচারাল মিনারেল ওয়াটার, নূর সল্ট ইন্ডাস্ট্রিজের নূর স্পেশাল আয়োডিনযুক্ত লবণ, নিউ ঝালকাঠি সল্ট মিলসের দাদা সুপার আয়োডিনযুক্ত লবণ, কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তিন তীর আয়োডিনযুক্ত লবণ, লাকী সল্ট ইন্ডাস্ট্রিজের মদিনা, স্টারশিপ লবণ, তাজ সল্ট ইন্ডাস্ট্রিজের তাজ আয়োডিনযুক্ত লবণ, জেদ্দা ফুড প্রোডাক্টসের জেদ্দা লাচ্ছা সেমাই, কাশেম ফুড প্রোডাক্টস লিমিটেডের সান চিপস ও অমৃত ফুড প্রোডাক্টসের অমৃত লাচ্ছা সেমাই।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু














