বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০২ ২২ জানুয়ারি ২০২৬
অনিশ্চয়তায় ভরা দুপুর শেষ হলো এক বিষণ্ণ বিকেলের মধ্য দিয়ে। কোনো মিরাকল ঘটেনি, বরং ক্রিকেট বিশ্বের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যখন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেরিয়ে এলেন, তাদের গম্ভীর মুখ বলে দিচ্ছিল—এক কঠিন ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ।
আইসিসি আল্টিমেটাম দিলেও ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না এ নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠকে বসে আইসিসি। সেখানে সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়। এরপর সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আইসিসি।
আল্টিমেটামের সময় শেষ হয়ে গেলেও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে বিসিবি জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না। তারপরও আরেকবার আইসিসির সঙ্গে যোগাযোগ করবে জানিয়েছে বোর্ড।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ‘আমরা এখনও অপেক্ষা (আইসিসি) করছি। আজকে ক্রিকেটারদের সঙ্গে যখন কথা বলেছি, প্রথমেই বলেছি, ক্রিকেটারদের সঙ্গে যে কথা হবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আমাদের বিশেষ যোগাযোগ। তাদের কারও কথা আমি সাংবাদিকদের বলব না। তারা বলতে চাইলে বলবে। আমার কী কথা তাদের কী বলেছি সেটাও বলব না।”

রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে যোগ দিতে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: দেশকাল নিউজ
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “আমাদের সাক্ষাতের উদ্দেশ্যই ছিল, আমরা কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছি সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। আমার কাছে মনে হয়েছে তারা এটা বুঝতে পেরেছে। এটাই উদ্দেশ্য ছিল, আর কিছুই না। তারা কী বলেছে সেটা বলার অধিকার আমার নেই।”
ভেন্যু পরিবর্তন না হলে ভারত যাবে না বাংলাদেশ। এ নিয়ে আসিফ নজরুল বলেন, “আমরা সবাই চেয়েছি বিশ্বকাপে খেলতে, যেহেতু তারা এটা কষ্ট করে অর্জন করেছে। কিন্তু নিরাপত্তার যে ঝুঁকি ভারতে, সেটার কোনো পরিবর্তন হয়নি।”
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরিবর্তে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথা জানায়।
কিন্তু দফায় দফায় বৈঠক হলেও বাংলাদেশের দাবি মেনে নেয়নি আইসিসি। এ নিয়ে গত শনিবার ঢাকায় ঘুরে যায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিও।
বুধবার আবারও ভার্চুয়াল বৈঠকে বসে দুই পক্ষ। সঙ্গে ছিল আইসিসির অন্যান্য সদস্যরা। সেখানে ভোটাভুটি হয় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পাল্টানো নিয়ে। কিন্তু বৈঠকে সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি।
পাকিস্তান ছাড়া কেউ ভোট দেয়নি বাংলাদেশকে। এরপর আইসিসি আল্টিমেটাম দিয়েছে বিসিবিকে। বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে হবে ভারতেই। ভেন্যু পাল্টানোর কোনো সুযোগ নেই।
বাংলাদেশ না গেলে আইসিসি বিশ্বকাপে নতুন দল নেবে। বিশ্বকাপে খেলবে কি খেলবে না সেটি জানানোর জন্য বিসিবিকে দেওয়া হয় একদিনের আল্টিমেটাম।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















