ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেলে যেসব উপকার মেলে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৮ ১৪ মার্চ ২০২৩
বাঙালির খাবারের তালিকা এত দীর্ঘ যে লিখে শেষ করা মুশকিল। সেসব খাবার আবার স্বাদেও অনন্য। বেশিরভাগ বাঙালিই জমিয়ে খেতে ভালোবাসেন। ভাতের সঙ্গে মাছ, মাংস, ভর্তা, ভাজি, ডাল যত পদই থাকুক সঙ্গে একটি অথবা দু’টি কাঁচা মরিচ না থাকলে যেন ঠিক স্বাদ লাগে না।
ভাতের সঙ্গে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আপনারও আছে কি? আপনি কি জানেন এই অভ্যাস ভালো নাকি খারাপ? ভয় পাওয়ার কারণ নেই, কাঁচা মরিচ খাওয়ার এই অভ্যাস যথেষ্ট উপকারী। কাঁচা মরিচে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীর থেকে বিভিন্ন অসুখ দূরে রাখে। সেইসঙ্গে শরীরে জমে থাকা বাড়তি মেদ ঝরাতেও কাজ করে এটি। চলুন জেনে নেওয়া যাক আরও কিছু উপকারিতা-
ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে
আপনি যদি ভাতের সঙ্গে নিয়মিত কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস করেন তবে দূরে থাকা যাবে ত্বকের সংক্রমণ থেকে। কাঁচা মরিচে থাকে পর্যাপ্ত ভিটামিন সি। সেইসঙ্গে এতে আরও থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। ফলে কাঁচা মরিচ খেলে ত্বকের সংক্রমণ তো কমেই, সেইসঙ্গে ব্রণ দূর হয় দ্রুত। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে কাঁচা মরিচ। আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন, কাঁচা মরিচ সব সময় ঠান্ডা স্থানে রাখবেন। নয়তো এর ভিটামিন সি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
হজম ক্ষমতা বৃদ্ধি করে
বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার কারণে হজমে নানা সমস্যা লেগে থাকে আমাদের বেশিরভাগেরই। এ সমস্যা সমাধানে সাহায্য করতে পারে কাঁচা মরিচ। খাবারের সঙ্গে একটি করে কাঁচা মরিচ খেলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পাবে, সেইসঙ্গে বাড়বে হজম ক্ষমতাও। ফলে দ্রুতই কমে আসবে গ্যাস্ট্রিকের সমস্যা। কাঁচা মরিচে থাকা বিভিন্ন উপকারী উপাদান আলসার দূরে রাখতে সাহায্য করে। তবে যারা আলসারে আক্রান্ত, তারা কাঁচা মরিচ থেকে দূরে থাকবেন।
ওজন কমাতে কাজ করে
কাঁচা মরিচে আছে থার্মোজেনিক উপাদান যা শরীরের বাড়তি মেদ ঝরাতে দারুণ কাজ করে। সেইসঙ্গে এটি মেটাবলিক রেট বাড়াতেও কাজ করে। এই মেটাবলিক রেট বাড়লে ওজন নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যায়। তাই আপনি যদি বাড়তি ওজন কমাতে চান তাহলে নিয়মিত খাবারের সঙ্গে একটি করে কাঁচা মরিচ খাবেন। এতে উপকার পাবেন দ্রুতই।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তবে আগেভাগেই সতর্ক হোন। এর অংশ হিসেবে প্রতিদিনের খাবারের সঙ্গে একটি করে কাঁচা মরিচ যোগ করুন। এতে মিলবে উপকার। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত কাঁচা মরিচ খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয়।
হার্ট ভালো রাখে
হার্ট ভালো রাখতে কাজ করে কাঁচা মরিচ। নিয়মিত কাঁচা মরিচ খেলে রক্তে ক্লট হওয়ার আশঙ্কা কমে। ফলে কমে হার্ট অ্যাটাকের ভয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারে কাঁচা মরিচ রাখলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পাশাপাশি নিয়ন্ত্রণে থাকে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও। যে কারণে হার্ট থাকে অনেকটাই আশঙ্কামুক্ত।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















